Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, জানতে চান মান্না

নিউজডেস্ক April 9, 2025

আলো ডেস্ক

কীভাবে ঈদযাত্রা ভালো করা যায়, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জাদু দেখিয়েছেন’ উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কিন্তু রাজনৈতিক বিতর্কে কী জাদু দেখাবেন? এটা তো জানি না; সেজন্যই এখানে বিষয়টা ওপেন রাখা ভালো।’

মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন পর্যন্ত চার বার ডেকেছেন বিভিন্ন ইস্যুতে। কিন্তু তিনি একবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেনি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে।

তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে বলেছি, যেমন করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে, প্রতিনিধি সম্পর্কে; আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই। তবে অনেক প্রস্তাবে আমরা একমত হয়েছি। আর যেসব প্রস্তাবে একমত নই সেসব নিয়ে আমরা কথা বলতে থাকবো তাদের সঙ্গে।’

রাষ্ট্রের মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এখনও অনেকেই আছেন সমাজতন্ত্র রাখার পক্ষে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে মনে করি সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। রাশিয়া এবং পুরো পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের ধস নামার পরে, পতনের পরে সমাজতন্ত্র মূলনীতি হওয়ার কোনও কারণ নেই।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পিপলস রিপাবলিককে আবার বাংলায় প্রজাতন্ত্র করেছে। এই প্রজা বলতে আবার আমার ভালো লাগে না। প্রজাতন্ত্র কেন হবে? এই বিতর্কে আমেরিকা যে রেস্ট্রিকশন দিয়েছে, তার কারণে গার্মেন্টস ডুবে যায় কী না কে জানে। ওতে কোন সাহায্য হচ্ছে না। আমার অর্থনৈতিক অগ্রগতিকে এই সমস্ত বিতর্ক, এটা সংস্কারের নাম করে এতই ফোকাস হয়ে গেলো, এতই আমাদের কাছে প্রধান হয়ে গেলো, প্রণিধান যোগ্য হয়ে গেল, এইটা এই জাতির অগ্রগতির জন্য, বিষয়টা এরকম নয়।

তিনি আরও বলেন, ড. ইউনূস আমাদের জাদু দেখিয়েছেন। কেউ কল্পনা করতে পেরেছেন যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম কমাতে পারবে। আমরা এতো স্মুথলি যেতে পারবো। কিন্তু তারপরও সবাই মিলে যদি বলেন উনাকে (ড. ইউনূস) পাঁচ বছর থাকুক বিনা ভোটে; সেটা কি ঠিক হবে? আমি বলতে চাই উনি আমাদের জাদু দেখিয়েছেন। কিন্তু পলিটিক্স ইজ কমান্ডার অব দিস ফাইটিং। আজকে ভালো লাগবে, কিন্তু কালকে যখন খারাপ লাগবে তখন? তখন হবে যে, আজকে গলাগলি কালকে গালাগালি। এটা করবো কেন আমরা?

ইবাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আরিফুর রহমানের সভাপতিত্বে ও গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮.৫ শতাংশের নিচে নামবে, আভাস আইএমএফ’র
Next: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570487
Users Today : 4580
This Month : 149858
This Year : 541923
Total Users : 570487
Views Today : 21674
Total views : 2082178

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.