Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

নির্বাচন কোনো অবস্থাতেই জুন থেকে পেছাবে না: আইন উপদেষ্টা

নিউজডেস্ক April 17, 2025

আলো ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে—আমরা যেন বিচার করে যাই। হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে, ৫০-৬০ হাজার মানুষ শারীরিকভাবে স্থায়ী ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, ‘বিচারের দাবি তো গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। কোনও বিচার না করে নির্বাচন করলে আমরা মানুষের কাছে, নিজের কাছে জবাব দেবো কীভাবে। সুতরাং, বিচার ও সংস্কারের কাজের কারণে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়। কিন্তু আমরা বলেছি যে কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে যাই বলুক না কেন। প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন— কোনও অবস্থাতেই নির্বাচন জুনের থেকে পেছাবে না।’

বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘বিএনপি বলেছে—আমাদের যে সংস্কার ভাবনা, সেটা তাদের দলের অনেক পুরনো ভাবনা। ওনারা সংস্কারপন্থি দল, আমরা সম্মত হয়েছি। অবশ্যই বিএনপি সংস্কারপন্থি দল। আমাদের কথা হচ্ছে, আমাদের যে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন আছে—তাদের প্রস্তাবনার বিষয়ে বিএনপি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলেছে যে ২-৩ দিনের মধ্যে কমিশনের সঙ্গে তারা বৈঠকে বসবে। সংস্কারের সঙ্গে তারা ঐকমত্য পোষণ করে এবং জুলাই সনদের কাজ দ্রুত হয়ে যাবে—এটাও তারা আমাদের আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের বিষয়ে অত্যন্ত আন্তরিক।’

তিনি আরও বলেন, ‘একটা বিষয় নিয়ে দ্বিমত হতে পারে যে ওনারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। আমরা বলেছি, আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্ট থাকলে, কোন উপদেষ্টার কথা কিছুটা বিভ্রান্তি তৈরি করে—আমরা বলেছি, যে যাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বারবার বলেছেন, সেটাই আমাদের অবস্থান। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি। ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে, দেরি করে মে বা জুন মাসে নির্বাচন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন অর্থ হচ্ছে—যত তাড়াতাড়ি সম্ভব, ক্ষমতা একটু ভোগ করার জন্য, কিংবা অকারণে আমরা এক মাস, দুই মাস ক্ষমতায় বেশি থাকলাম, বিষয়টা সেটা মোটেও না। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা জানতে চেয়েছেন— সংস্কার যদি হয়েও যায় তাহলে দেরি করার কী আছে। আমরা বুঝিয়েছি যে জুলাই সনদ প্রণয়ন হলেও প্রয়োজনীয় আইনগত নীতিগত ব্যবস্থা নিতে সময় লাগে। উদাহরণ হিসেবে আমরা বলেছি, ডিজিটাল সুরক্ষা আইন ২৩ বার ড্রাফট করা হয়েছে, মতামত নেওয়ার জন্য। জুলাই সনদ কয়দিনে হয়ে যাবে, সেটা তো আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না।’

Continue Reading

Previous: অনলাইন জুয়ার বিস্তার রোধে হাইকোর্টে রিট
Next: আজ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘোষণা

Related Stories

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

575892
Users Today : 3792
This Month : 155263
This Year : 547328
Total Users : 575892
Views Today : 18467
Total views : 2106447

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.