স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। ষাটোর্র্ধ্ব এই ব্যক্তির বাড়ি রাজশাহী। রামেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যে কোন সময় তিনি মারা।
হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ইউনিটে। ছাড়পত্র পেয়েছেন ৭ জন। বৃহস্পতিবার মোট রোগী ছিলেন ২৯ জন।
এরমধ্যে রাজশাহীর ১০ জন, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৫ জন করে; নওগাঁর ৪ জন, পাবনা ও মেহেরপুরের ২ জন করে এবং কুষ্টিয়ার ১ জন করে রোগী ছিলেন। বুধবার রাজশাহীর ২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আটজনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২ দশমিক ৬৭ শতাংশ।
