Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

আওয়ামী লীগ আমলে সাংবাদিকদের ভূমিকা ‘পর্যালোচনা’ করা হবে: প্রেস সচিব

নিউজডেস্ক May 12, 2025

সংগৃহীত

আলো ডেস্ক

গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা কীভাবে ব্যর্থ হয়েছে, তা পর্যালোচনার জন্য সরকার জাতিসংঘকে একটি চিঠি পাঠাতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা জাতিসংঘকে বলছি, একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ যেন এসে আমাদের সাংবাদিকতার ব্যর্থতা খতিয়ে দেখে। কিভাবে গুম-খুনের বৈধতা দিতে সাংবাদিকতা ব্যবহার হয়েছে, সেটি পর্যালোচনার দরকার আছে।”

তিনি অভিযোগ করেন, গত দেড় দশকে কিছু সাংবাদিক নিরপরাধ মানুষদের ‘জঙ্গি’ ট্যাগ দিয়ে রাষ্ট্রীয় নিপীড়নের পটভূমি তৈরি করেছেন।

“তিনটি প্রহসনের নির্বাচন হয়েছে, অথচ সাংবাদিকতা ছিল নীরব”—বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল বলেন, “সরকারের ওপর সব ছেড়ে না দিয়ে সাংবাদিক ইউনিয়নগুলোকেই দায়িত্ব নিতে হবে। কিন্তু বাস্তবতা হলো, গত ১৫ বছর তারা পূর্বাচলের প্লট আর দালালিতে ব্যস্ত ছিল।”

তিনি দাবি করেন, “মনিরুলের মতো ব্যক্তিদের সঙ্গে ছবিতে দেখা যাওয়া এবং তাকে ‘দেশ রক্ষাকারী’ বলে প্রশংসা করাই ছিল সাংবাদিক সংগঠনের কাজ।”

তিনি বলেন, “৩০ হাজার টাকার নিচে সাংবাদিকদের বেতন হওয়া উচিত নয়। যারা দিতে পারবে না, তাদের মিডিয়া চালানো বন্ধ করা উচিত।”

ভারতে বাংলাদেশের সাতটি টিভি স্টেশনের ইউটিউব চ্যানেল বন্ধ হওয়া প্রসঙ্গে শফিকুল বলেন, “এটা ভারতের বাকস্বাধীনতা নিয়ে তাদের আসল অবস্থান প্রকাশ করে। তারা সত্য সহ্য করতে পারে না।”

তবে তিনি জানান, বাংলাদেশ পাল্টা কোনো ব্যবস্থা নিতে চায় না, “কারণ তাতে তাদের এই অগণতান্ত্রিক পদক্ষেপকেই বৈধতা দেওয়া হবে।”

আওয়ামী লীগের শাসনামলে শেয়ারবাজারে একের পর এক ‘ডাকাতি’র অভিযোগ তুলে তিনি বলেন, “এক ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে আনা হয়েছে। কেউ দায় নিচ্ছে না।”

তিনি জানান, সরকার চায় বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শেয়ারবাজারে অর্থবহ সংস্কার “যাতে এটি আর ডাকাতদের আড্ডাখানা না থাকে এবং সাধারণ বিনিয়োগকারী উপকৃত হয়।”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, “এই সিদ্ধান্ত জাতির সর্বস্তরে স্বস্তি এনে দিয়েছে। কোথাও কোনো প্রতিবাদ নেই, কারণ মানুষ বুঝেছে, এটাই দরকার ছিল।”

Continue Reading

Previous: ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ
Next: গোলাম আজমকে নিয়ে স্লোগানের দায়িত্ব ‘তাদেরকেই’ নিতে হবে: এনসিপি

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570128
Users Today : 4221
This Month : 149499
This Year : 541564
Total Users : 570128
Views Today : 19970
Total views : 2080474

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.