Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মিথ্যা মামলার ফাঁদে নিরীহ মানুষ: আইনের অপপ্রয়োগে গণ হয়রানির আশঙ্কা

নিউজডেস্ক May 13, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

সম্প্রতি বাংলাদেশে কিছু আলোচিত মামলার তদন্তে দেখা যাচ্ছে, নিরপরাধ ও অচেনা ব্যক্তিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার প্রবণতা ভয়ংকর রূপ নিচ্ছে। বিশেষ করে জুলাই-আগস্ট মাসের সহিংস ঘটনা ও সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দায়ের হওয়া শত শত গণ মামলায় এমন অনিয়মের চিত্র স্পষ্ট হয়েছে। এসব মামলায় বাদীরা নিজেরাই স্বীকার করছেন, অভিযুক্তদের অধিকাংশকেই তারা চেনেন না, এমনকি কখনো দেখেনওনি।

এই প্রবণতা আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে এবং বিচারব্যবস্থাকে দুর্বল করে তুলছে। একজন নিরীহ নাগরিক যখন বিনা কারণে মামলায় অভিযুক্ত হন, তখন সেটি শুধু ব্যক্তি হয়রানির ঘটনা নয়-তা হয়ে ওঠে সমাজের সার্বিক নৈতিক অবক্ষয়ের প্রতীক। চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের বক্তব্যে। তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন, “মামলা সত্য হলেও আসামির সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, একেকটি মামলায় পাঁচ-দশ জন প্রকৃত অপরাধীর বিপরীতে ৩০০ জনের নাম এজাহারে ঢ়ুকিয়ে দেওয়া হচ্ছে, যার অনেকেই নিরীহ, অপ্রাসঙ্গিক, কিংবা হয়রানির শিকার। এই ‘মামলা বাণিজ্য’-কে কেন্দ্র করে গড়ে উঠেছে চাঁদাবাজ চক্র।

অভিযোগ রয়েছে, বাদীর সম্মতিতে কিংবা রাজনৈতিক ‘নেতার’ নির্দেশে মামলা থেকে নাম কাটাতে কোটি কোটি টাকা দাবি করা হচ্ছে। এই বাস্তবতা কেবল আইন ও বিচার ব্যবস্থার নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ও নৈতিক সংকট। অপরাধ বিজ্ঞানের বিশ্লেষকরা বলছেন, এসব ভুয়া মামলার ফলে একদিকে যেমন প্রকৃত অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে, অন্যদিকে নিরপরাধ ব্যক্তিরা আইনকে অবিশ্বাস করতে শিখবে।

এতে সমাজে প্রতিশোধের মনোবৃত্তি ও অনাস্থার বিষবাষ্প ছড়িয়ে পড়তে পারে। গণতন্ত্রে নাগরিকের অধিকার যেমন সুরক্ষিত হওয়া উচিত, তেমনি আইনের অপব্যবহার রোধেও রাষ্ট্রের দায়বদ্ধতা থাকা আবশ্যক। এক্ষেত্রে পুলিশের, আদালতের এবং গণমাধ্যমের সম্মিলিত দায়িত্ব অপরিহার্য। তদন্ত কর্মকর্তাদের উচিত, সময়মতো তদন্ত করে নিরীহ ব্যক্তিদের অব্যাহতি নিশ্চিত করা, পাশাপাশি ভুয়া মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

এই মুহূর্তে যা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো-জবাবদিহিমূলক ও স্বচ্ছ তদন্ত, মামলার ‘সংখ্যার চাপে’ নয়, মান ও প্রমাণের ভিত্তিতে বিচার এবং নিরপেক্ষ আইনি পরিবেশ। রাষ্ট্র যদি এই দায় পালনে ব্যর্থ হয়, তাহলে শুধু ব্যক্তি নয়, ন্যায়বিচারের ধারণাটিই চিরতরে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

Continue Reading

Previous: সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
Next: নবজাতকের মৃত্যুর চ্যালেঞ্জ মোকাবেলায় পিছিয়ে বাংলাদেশ

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570306
Users Today : 4399
This Month : 149677
This Year : 541742
Total Users : 570306
Views Today : 20780
Total views : 2081284

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.