Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বরগুনায় যৌতুক মামলায় হাজিরা শেষে স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টা

নিউজডেস্ক November 20, 2021

আলো ডেস্ক: বরগুনায় যৌতুক মামলায় হাজিরা শেষে বাসায় ফেরার পথে স্ত্রীকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত অবস্থায় স্ত্রী মারিয়া আক্তার জেমি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আদালতের অদূরে মধ্য চাঁদকাঠি ইউসুফ আলী খান রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী পুলিশ সদস্য মনির হোসেন ও শ্বশুর নিজাম উদ্দিনকে দায়ী করেছেন ভুক্তভোগী স্ত্রী।

মারিয়া আক্তার জেমি জানান, ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি ইসলামি শরিয়াহ মোতাবেক বরগুনার সদর উপজেলার চরকগাছিয়া গ্রামের নিজাম উদ্দিনের পুত্র পুলিশ কনস্টেবল মনির হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে পাঁচ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।

চাকুরিতে পদোন্নতি পেতে পাঁচ লাখ টাকা প্রয়োজন, এমন অজুহাতে মনির বিভিন্ন সময় স্ত্রীর কাছে যৌতুক দাবি করছিলেন। কিন্তু নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে তিনি বাবার বাড়ি থেকে এ টাকা এনে স্বামীকে দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাঝেমধ্যেই স্ত্রীকে অনাহার/অর্ধাহারে রাখতেন মনির।

একপর্যায়ে বিষয়টি আত্মীয়স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সুরাহা হয়। আলোচনার ভিত্তিতে মনির আর যৌতুক দাবি করবেন না বলে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট (নং ২৪/২১, তারিখ -১০-০১-২০২১ ইং) করে হলফনামা চুক্তি স্বাক্ষর হয়।

কিন্তু যৌতুকের দাবিতে অনড় মনির গত ১০ জুলাই সকালে বরিশালের ভাড়া বাসা থেকে শিশু সন্তানসহ স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। ১২ জুলাই মনিরকে শ্বশুর বাড়িতে ডেকে আপ্যায়ন শেষে শাশুড়ি তাছলিমা বেগম তাদের অসহায়ত্বের কথা জানিয়ে যৌতুক দিতে অপারগতা জানান।

এ সময় টাকা না দিলে স্ত্রীকে ঘরে রাখতে পারবেন জানিয়ে মনির চলে যান। এ ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার আদালতে হাজিরা শেষে বিকেলে বাসায় ফেরার পথে জেমিকে ডেকে নেন মনির। এ সময় জেমির শ্বশুর নিজাম উদ্দিনও সেখানে ছিলেন। একপর্যায়ে আদালতের অদূরে গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে ইউসুফ আলী সড়ক দিয়ে হাঁটার সময় হঠাৎ স্ত্রীর পরনের ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন মনির।

জেমির অভিযোগ, ঘটনার পর থানা পুলিশের নম্বর না থাকায় ৯৯৯ নম্বরে কল করেন জেমি। পরে থানায় গেলে মনির হোসেন পুলিশ সদস্য জানতে পেরে অভিযোগ নিতে অনিহা দেখানো হয়। জেমি বলেন, আদালত বা পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা যেখানেই যাই বৈষম্যের স্বীকার হই।

একজন অপরাধী যৌতুকলোভী পুলিশ সদস্যের প্রভাবে ন্যায়বিচার নিয়ে শঙ্কিত আমি। অভিযুক্ত মনির হোসেন জানান, আদালতে মিথ্যা যৌতুকের মামলায় হাজিরা শেষে ফেরার পথে আমার স্ত্রী লোকজন নিয়ে আমার ওপর হামলা চালায়। আমি বরিশাল শেবাচিমে (শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে) চিকিৎসাধীন আছি।

এদিকে ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মামলায় হাজিরা শেষে ফেরার পথে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনির হোসেন ও তার স্ত্রী দুজনেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Previous: বগুড়ায় চেয়ারম্যান হতে দুই ভাইয়ের যুদ্ধ
Next: বেশিরভাগ সবজির দামই অপরিবর্তিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.