Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর পদ্মা নদী দখলদারের তালিকায় ৬০১ জন

নিউজডেস্ক November 20, 2021

আবু হেনা মোস্তফা জামান: রাজশাহীতে পদ্মা নদী ও বড়াল নদ এবং তীরবর্তী বাঁধ দখল করে নানা স্থাপনা গড়ে তুলেছেন ৬০১ জন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং জেলার চারঘাট ও বাঘা উপজেলার সহকারী কমিশনারদের (ভূমি) প্রতিবেদনে দখলকারীদের এই সংখ্যা উঠে এসেছে।

জাতীয় নদী রক্ষা কমিশন জেলা প্রশাসকের (ডিসি) কাছে দখলকারীদের তালিকা চেয়েছিল। এরপর পাউবো ও দুই উপজেলার সহকারী কমিশনারদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে সম্প্রতি জেলা প্রশাসক তা নদী রক্ষা কমিশনে পাঠিয়েছেন।

জেলা প্রশাসক জেলার গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কাছেও তালিকা চেয়েছিলেন। তবে গোদাগাড়ীর সহকারী কমিশনার তাছমিনা খাতুন একটি চিঠি দিয়ে জেলা প্রশাসককে জানিয়েছেন, তাঁর উপজেলায় কোনো নদী দখলকারী নেই।

জেলা প্রশাসকের কার্যালয়ে আসা তালিকায় দেখা গেছে, রাজশাহীর পাউবো দখলকারী হিসেবে ৫৮০ জনের নাম-ঠিকানা এবং স্থাপনার বিবরণ দিয়েছে। তাঁরা সবাই পদ্মা নদী এবং নদীতীরবর্তী বাঁধ দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। চারঘাট ভূমি অফিস ১৮ জন বড়াল নদ দখলকারীর তালিকা দিয়েছে।

আর বাঘা ভূমি অফিস বড়াল নদ দখলকারী তিনজনের নামের তালিকা দিয়েছে। দুই উপজেলায় পদ্মা নদীর দখলদার নেই। মোট দখলকারীর সংখ্যা ৬০১ জন। তবে বাস্তবে তা আরও বেশি হবে।

জেলার পবা উপজেলার হরিপুর এলাকা থেকে নবগঙ্গা, হাড়পুর, নবীনগর, নগরীর কেশবপুর, বুলনপুর, শ্রীরামপুর, দরগাপাড়া, বাজে কাজলা, সাতবাড়িয়া হয়ে কাটাখালী পৌরসভার শ্যামপুর পর্যন্ত এলাকার দখলদারদের তালিকা দিয়েছে পাউবো।

এতে দেখা গেছে, হরিপুর এলাকায় ২৫ জন, নবগঙ্গা এলাকায় ৫২ জন, হাড়পুরে ৫১ জন, নবীনগরে ৩৪ জন, কেশবপুরে ১২ জন, বুলনপুরে ৪৫ জন, শ্রীরামপুরে ৩৭ জন, দরগাপাড়ায় ৩২ জন, বাজে কাজলায় ১৮৮ জন, সাতবাড়িয়ায় ৭৬ জন এবং শ্যামপুরে ১৬ জন নদী ও বাঁধ দখল করে স্থাপনা করেছেন।

স্থাপনার মধ্যে বেশির ভাগই আছে টিনের কিংবা সেমিপাকা বাড়ি, দোকান, সেলুন, রিকশা-অটোরিকশার গ্যারেজ, গোয়ালঘর ও ক্লাবঘর। কিছু আছে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় এবং নেতাদের ব্যক্তিগত কার্যালয়। তালিকার একেবারে শেষ নামটি কাটাখালী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তারের কার্যালয়। এটি শ্যামপুর এলাকায় বাঁধের জমি দখল করে নির্মাণ করা।

পৌরসভার কোনো কাউন্সিলর কিংবা নারী কাউন্সিলরের কার্যালয় না থাকলেও আয়েশা আক্তার বানিয়েছেন। সম্প্রতি এক সকালে শ্যামপুরে গিয়ে কার্যালয়টি পাওয়া গেল। তবে সেটি তালাবদ্ধ।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নারী কাউন্সিলর আয়েশা আক্তার বলেন, ‘আমি আমার শখের জায়গা থেকে সম্পূর্ণ নিজের খরচে এটা করেছি। সন্ধ্যার পর দুই ঘণ্টা সেখানে বসে মানুষের সুখ-দুঃখের কথা শুনি। পানি উন্নয়ন বোর্ডকে বলেছি, আপনারা চাওয়ামাত্র ভেঙে ফেলব।’

রাজশাহী নগরীর একপাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী। নদীর পাড়ে শহরের প্রায় সবখানেই দখলদাররা সক্রিয়। নগরীর বড়কুঠি এলাকায় তো বহুতল ভবনও করা হয়েছে। আলুপট্টি এলাকায় মাটি এবং ভাঙা ইট ফেলে নদী দখল করা হচ্ছে। বুধবার সকালে সেখানেই রাস্তা করছিলেন সিটি করপোরেশনের কয়েকজন কর্মী।

একজন জানালেন, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন এভাবে নদী ভরাট করাচ্ছেন। নদীপাড়ের এই জায়গায় রেস্তোরাঁ বানানো হবে।

কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন বলেন, ‘এটা আমি ভরাট করছি-এমন না। বিভিন্ন স্থানে কাজ চলছে। তার ময়লা-আবর্জনা ফেলার মতো কোনো ভাগাড় নেই। ঠিকাদারেরা সেগুলো এনে ফেলছে। জায়গাটা ভরাট হয়ে নদীর ধারে মানুষের হাঁটাচলার জায়গাও হচ্ছে। সে কারণে আমি অবশ্য বাধা দিই না।’

রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, নদী ও বাঁধ দখলকারীদের চিহ্নিত করে তালিকা জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। সেখান থেকে যে ধরনের নির্দেশনা আসবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘দখলদারদের উচ্ছেদ করতে হলে বড় অঙ্কের টাকা দরকার।

বাজেটের সীমাবদ্ধতার কারণে আমরা উচ্ছেদ অভিযান চালাতে পারি না। আমরা বাজেট চেয়ে নদী কমিশনে লিখেছি। বাজেট পেলেই উচ্ছেদ শুরু হবে।

Continue Reading

Previous: তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Next: অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে এমপি পত্নী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.