Skip to content
October 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নদী দখল ও দূষণ: ঝিনাইদহের অস্তিত্ব সংকটের আগাম বার্তা

নিউজডেস্ক June 12, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

বাংলাদেশের নদীই আমাদের ভূপ্রকৃতি, জীববৈচিত্র্য ও কৃষিনির্ভর জীবনের প্রানশক্তি। অথচ সেই নদীগুলোই আজ অবৈধ দখল, দূষণ ও অব্যবস্থাপনার শিকার হয়ে নিঃশব্দে বিলীন হচ্ছে।

ঝিনাইদহ জেলার চিত্রটি আরও শোচনীয়। জেলার ওপর দিয়ে প্রবাহিত ১২টি নদী-নবগঙ্গা, কুমার, চিত্রা, কপোতাক্ষ, ভৈরবসহ সবগুলো নদীই এখন অস্তিত্ব সংকটে। নদীর জায়গায় পুকুর খনন, ঘরবাড়ি নির্মাণ, রিসোর্ট গড়ে তোলা, মাছ চাষের জন্য বাঁধ দেওয়া এবং নদীর মাটি কেটে ইটভাটায় বিক্রি-এসব অনিয়ন্ত্রিত কর্মকা- নদীগুলোর মৃত্যুঘণ্টা বাজিয়ে চলেছে। শুধু পরিবেশ নয়, নদীভিত্তিক জীবিকা নির্বাহকারী মানুষদের জীবনও বিপন্ন।

মাছ শিকার বন্ধ হয়ে যাওয়ায় বহু জেলে পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। নৌযান চলাচল বন্ধ, নাব্যতা হারিয়ে মরা খালে রূপান্তর এবং চাষাবাদের নামে নদী দখল-এই অবস্থার স্থায়ী প্রভাব পড়ছে স্থানীয় কৃষি, পানি সরবরাহ ও বাস্তুতন্ত্রে।

এক সময়ের প্রমত্তা কুমার, নবগঙ্গা বা চিত্রা নদী এখন শুধুই স্মৃতির নাম। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য অনুযায়ী, নদীগুলোর তথ্য হালনাগাদ, খননের প্রস্তাবনা প্রক্রিয়াধীন, কিছু ক্ষেত্রে তালিকা করা হলেও বাস্তব উদ্যোগ আশানুরূপ নয়।

নবগঙ্গা নদীর সংস্কারের জন্য বাজেটের অপেক্ষা, চিত্রা নদী দখলমুক্তির ঘোষণা-সবই পরিকল্পনায় সীমাবদ্ধ। ইতোমধ্যে নদীর জমিতে মার্কেট, বাড়ি, পুকুর ও রিসোর্ট দাঁড়িয়ে গেছে, অথচ বাস্তবে উচ্ছেদ কার্যক্রম অগ্রসর হয়নি বললেই চলে।

নদী রক্ষায় প্রয়োজন কঠোর রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সক্রিয়তা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ। নদীর জমি দখলের দায়ে শাস্তি কার্যকর করা না গেলে যে বার্তা যায় তা হলো-দখল করলে পার পাওয়া যায়। এ বার্তা রোধ করতে হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

জরুরি ভিত্তিতে নদীগুলোর সীমারেখা চিহ্নিত করে সাইনবোর্ড দেওয়া, মাস্টারপ্ল্যান অনুযায়ী খনন ও পুনরুদ্ধার, এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ সংগঠন ও জনসচেতনতা কার্যক্রম শুরু করতে হবে। একটি নদী হারানো মানে একটি জীবনরেখা হারানো।

ঝিনাইদহের নদীগুলো হারালে তা শুধু জেলার মানচিত্রেই নয়, জাতীয় পরিবেশ ও কৃষি ব্যবস্থাতেও প্রভাব ফেলবে। তাই এই অবস্থা চলতে দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। নদী শুধু প্রকৃতির উপাদান নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ। এখনই সময়-নদী রক্ষার জন্য পরিকল্পনা নয়, বাস্তব পদক্ষেপ দেখানোর।

Continue Reading

Previous: দুর্গাপুরে যুবককে অর্তকিত হামলা : আইসিইউতে চিকিৎসাধীন
Next: অতিরিক্ত পাঠ্যবই ছাপানো বন্ধের উদ্যোগে খরচ কমবে এনসিটিবির

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026
বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

September 30, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

592259
Users Today : 3824
This Month : 171630
This Year : 563695
Total Users : 592259
Views Today : 19898
Total views : 2175796

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.