Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • শিরোনাম

তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজডেস্ক June 13, 2025

আলো ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে (পুলিশের) থানা পরিদর্শনের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, “ওনার তো দেশে ফেরায় কোন অসুবিধা নেই, উনি বাংলাদেশের নাগরিক। যে কোন সময় ইচ্ছা হলে বাংলাদেশে ফিরতে পারেন।

উনি যে কোন সময় মনে করবেন সেই সময় উনি দেশে ফিরবেন।” এ সময় গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের এসপি মো. আখতারুজ্জামান বসু মিয়া, হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. জিয়া উদ্দিন খান ও সালনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পরে গাজীপুরের বিকেবাড় এলাকায় বিজিবি-৬৩ ব্যাটালিয়নের অফিস এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় (বিনা) পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “আমাদের বাংলাদেশি যদি ভারতে থাকে আমরা তাদের অবশ্যই নেব। তবে তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে।

নিয়ম হল প্রোপার চ্যানেলে আসা। কিন্তু এটা ফলো না করে জঙ্গলে, রাস্তায় পুশ-ইন করে। এটা একটা অমানবিক কাজ। এসব না করার জন্য আমাদের কমিশনারের মাধ্যমে জানানো হয়েছে।” বিশে^র বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার খবর আসছে, বাংলাদেশের প্রস্তুতি কি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাইরের দেশ থেকে আসা এসব মানুষ করোনাভাইরাস বহন করে নিয়ে আসতে পারে।

“এসব ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য বলা হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট সজাগ রয়েছে।” এ সময় সাংবাদিকদের মাস্ক বিতরণ করে উপদেষ্টা বলেন, “সম্প্রতি কোভিড সংক্রমণের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। এজন্য মাস্ক ব্যবহারসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”

পলিথিন ব্যবহার বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন উপদেষ্টা। পলিথিন ব্যবহার যাতে কোন অবস্থায় না হয় সেজন্য সচেতনতা বাড়াতে সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। সাংবাদিকদের খণ্ডিত বা আংশিক প্রতিবেদন না করারও অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “খণ্ডিত রিপোর্টগুলো পার্শ্ববর্তী দেশকে সাহায্য করে। তারা খণ্ডিত রিপোর্টের ওপর মিথ্যা রিপোর্ট প্রচার করে। আমি যে কথা বলি ওটা সম্পূর্ণটা দেবেন।”

Continue Reading

Previous: ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ আহরণে প্রস্তুত জেলেরা
Next: ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি

Related Stories

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

581511
Users Today : 3690
This Month : 160882
This Year : 552947
Total Users : 581511
Views Today : 15031
Total views : 2129232

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.