Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাল্যবিয়ে: নতুন করে পুরোনো আতঙ্কের প্রত্যাবর্তন

নিউজডেস্ক June 14, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

বাংলাদেশের সামাজিক কাঠামোয় দীর্ঘদিন ধরে এক নিষ্ঠুর বাস্তবতা হয়ে টিকে আছে বাল্যবিয়ে। একে প্রতিরোধে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ, জনসচেতনতা, এমনকি আইনানুগ পদক্ষেপ থাকলেও, সাম্প্রতিক চিত্র বলে দেয়-আমরা যেন আবার পিছিয়ে পড়ছি।

উদ্বেগের বিষয়, এখন আর বাল্যবিয়ে হয় গোপনে নয়; হচ্ছে প্রশাসনের নাকের ডগায়, প্রকাশ্যেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই মেয়েদের বিয়ের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।

২০২৩ সালে এই হার দাঁড়িয়েছে ৮.২ শতাংশে, যা এক বছরের ব্যবধানে ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ এলাকাগুলোতে এই প্রবণতা বেশি হলেও শহরও এর বাইরে নয়। নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি বিদ্যালয়ের পরিসংখ্যান আরও স্পষ্টভাবে এ সংকটের মাত্রা তুলে ধরে-চার বছরে বিদ্যালয় ত্যাগ করেছে ১০৬ জন ছাত্রী, প্রধানত বাল্যবিয়ের কারণে। এর পেছনে নানা কারণ বিদ্যমান।

দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও কুসংস্কার যেমন দায়ী, তেমনি দায়ী সামাজিক অনুকরণ ও প্রশাসনিক শৈথিল্য। আগে প্রশাসনের ভয়ে যা গোপনে হতো, এখন তা খোলাখুলিভাবে হচ্ছে। ২০২৩ সালের আগস্টের পর থেকে বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন সংগঠনের কার্যক্রম হ্রাস পাওয়া এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা এতে অনুঘটকের কাজ করছে। এখন সবচেয়ে উদ্বেগের বিষয় হলো-বাল্যবিয়ের শিকার মেয়েরা অনেক সময় একাধিকবার বিয়ের সম্মুখীন হচ্ছে।

বিয়ের পর সংসার ভেঙে গেলে তাদের জীবনে শুরু হয় এক অন্ধকারচক্র, যেখানে শিক্ষার সুযোগ, স্বপ্ন আর সম্ভাবনা নিঃশেষ হয়ে যায়। সরকারি ‘১০৯’ হেল্পলাইনে কলের সংখ্যা বাড়ছে, যা জনসচেতনতার এক ইতিবাচক দিক হলেও, এর পেছনে লুকিয়ে আছে একটি ভয়ংকর বাস্তবতা-বাল্যবিয়ে প্রতিরোধে মাঠপর্যায়ে এখনো কার্যকর কাঠামো তৈরি হয়নি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কলসেন্টারের মাধ্যমে ১০ হাজারের বেশি বাল্যবিয়ে বন্ধের উদ্যোগ নেওয়া হলেও সামগ্রিক প্রবণতা রোধে তা পর্যাপ্ত নয়।

সমাধান কোথায়? প্রশাসনকে মানসিকভাবে প্রস্তুত ও সক্রিয় করতে হবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বা কাঠামোগত দুর্বলতা এই মৌলিক সামাজিক সমস্যার প্রতিকারে যেন বাধা না হয়, তা নিশ্চিত করতে হবে। এছাড়াও কিশোর-কিশোরী ক্লাবসহ গ্রামীণ পর্যায়ের সামাজিক সংগঠনগুলোকে কার্যকরভাবে সক্রিয় করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালু এবং ঝরে পড়া ছাত্রীদের পুনঃভর্তির ব্যবস্থা গ্রহণ জরুরি।

সবচেয়ে বড় কথা, এই লড়াই শুধু প্রশাসনিক নয়-এটি একান্তভাবেই সামাজিক। প্রতিটি পরিবারকে বোঝাতে হবে, বাল্যবিয়ে নয়-শিক্ষা ও সুরক্ষাই কন্যাসন্তানের ভবিষ্যৎ। নইলে কন্যাশিশুর সম্ভাবনা বারবারই খুন হবে সমাজের সম্মিলিত নীরবতায়।

Continue Reading

Previous: ইউনূস সাহেব পথ হারাইয়া কথা বলতে তারেকের কাছে গেছেন: বিএনপি নেতা ফজলুর
Next: সময়মতো টিকার পূর্ণ-ডোজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে দেশের বিপুল সংখ্যক শিশু

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.