Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ডেঙ্গুর লাগাম টানতে এখনই চাই সমন্বিত উদ্যোগ

নিউজডেস্ক June 15, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ নতুন কিছু নয়। প্রতি বছর বর্ষা মৌসুম ঘনিয়ে এলে এডিস মশার উপদ্রব এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ে। তবে চলতি বছরের পরিস্থিতি যেন আরও বেশি উদ্বেগজনক হয়ে উঠছে।

বুধবার পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন, যা ২০২৫ সালে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর মধ্যে ২৬১ জনই বরিশাল বিভাগের বাসিন্দা, যা অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতির ইঙ্গিত দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এ বছরের ১১ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩০৩ জনে। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।

যদিও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তা-ও আশ^স্ত হওয়ার যথেষ্ট কারণ নেই। কারণ, পূর্ববর্তী বছরের অভিজ্ঞতা বলে দেয়, অব্যবস্থাপনা চলতে থাকলে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ২০২৩ সালের তুলনায় চলতি বছর এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও মৃত্যুহার এবং আঞ্চলিক বৈষম্য ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে।

গত বছর দেশে ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছিল ১,৭০৫ জনের-যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই বাস্তবতা থেকে শিক্ষা না নিলে চলতি বছরও আমরা একই পরিণতির আশঙ্কায় থাকব। বরিশাল বিভাগে সংক্রমণের মাত্রা বিপজ্জনক হারে বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে-কেন এত বেশি রোগী সেখানে? স্থানীয় সরকারের কার্যকরী ভূমিকার অভাব, নগর পরিকল্পনায় ত্রুটি, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, জনসচেতনতায় ঘাটতি এবং সময়মতো কীটনাশক প্রয়োগ না করাই এর পেছনের মূল কারণ হতে পারে।

বরিশালের পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কেন্দ্রীয়ভাবে নেওয়া উদ্যোগ তখনই কার্যকর হয়, যখন তা স্থানীয়ভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। এখন প্রয়োজন সার্বিকভাবে দ্রুত, সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণ। শুধুমাত্র আক্রান্তদের চিকিৎসা দিয়ে নয়, বরং প্রতিরোধমূলক পদক্ষেপকে অগ্রাধিকার দিয়ে এগোতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দরকার ঘরে ঘরে পরিচ্ছন্নতা অভিযান, নিয়মিত মশক নিধন কর্মসূচি এবং স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা।

এই মুহূর্তে বর্ষা মৌসুমের শুরুতে যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরবর্তী মাসগুলোতে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিতে পারে। আমরা চাই না, প্রতি বছর ডেঙ্গু যেন নিয়মিত মহামারিতে পরিণত হোক। তাই এখনই সময়, অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত ও বাস্তবায়নের।

Continue Reading

Previous: প্রাণিসম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্রগুলোকে শক্তিশালী করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
Next: ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম বন্দরে রপ্তানি শিপমেন্টের শিডিউল বিপর্যয়

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.