Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার ভিত্তি ভেঙে পড়ছে

নিউজডেস্ক June 23, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

করোনা মহামারি শুরুর পর বিশ্বজুড়েই শিক্ষা খাতে ব্যাপক বিপর্যয় দেখা দেয়। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মহামারিকালীন অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাস নামের যে বিকল্প শিক্ষাব্যবস্থার সূচনা হয়েছিল, তা পরবর্তীতে প্রায় নিয়মিত পন্থায় পরিণত হয়।

দীর্ঘদিন ধরে চালু থাকা এই ব্যবস্থা এখন শিক্ষার মানে এমন এক শূন্যতা তৈরি করেছে, যা পুরো প্রজন্মের জন্যই ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এই সংকটের প্রতিফলন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯৪ শতাংশই ফেল করেছে, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদেও অনুত্তীর্ণদের হার ৯০ শতাংশের বেশি।

আশ্চর্যের বিষয় হলো-এই শিক্ষার্থীদের অধিকাংশই এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছিল। এ চিত্র শুধু একটি বছর বা একটি ব্যাচের নয়; বরং ২০২০ সাল থেকে টানা কয়েক বছর ধরেই একই প্রবণতা দেখা যাচ্ছে।

শিক্ষাবিদদের ভাষায়, এটি এক ভয়াবহ “শিখন শূন্যতা”। পরীক্ষা পদ্ধতিতে নম্বর পাওয়ার সহজসাধ্য পথ তৈরি হলেও, প্রকৃত শিক্ষা বা জ্ঞানার্জনের সুযোগ হয়নি বললেই চলে।

করোনাকালীন জরুরি পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য অটোপাস কিংবা সংক্ষিপ্ত সিলেবাস গ্রহণযোগ্য হলেও, সেটিকে দীর্ঘস্থায়ীভাবে চালু রাখা মোটেই দায়িত্বশীল সিদ্ধান্ত ছিল না। শিক্ষা শুধু পাস নম্বর বা সনদ অর্জনের নাম নয়, বরং এটি চিন্তা, বিশ্লেষণ, দক্ষতা ও চারিত্রিক বিকাশের এক দীর্ঘ প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে শর্টকাটে চালাতে গিয়ে আমরা আজ এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্যরা যেভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, তা শুধু ব্যক্তিগত মত নয়-বরং জাতীয় শিক্ষানীতির জন্য একটি বড় সতর্কবার্তা। যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষা স্তরে পৌঁছেও মৌলিক বিষয় বুঝতে হিমশিম খায়, তারা ভবিষ্যতে কর্মজীবনে কতটা কার্যকর হবে-সেটা প্রশ্নসাপেক্ষ।

শিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে হলে এখনই শিখন শূন্যতা পূরণের কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ‘রিকোভারি লার্নিং প্রোগ্রাম’ চালু করা যেতে পারে।

বিশ্ববিদ্যালয়গুলোতেও নবাগত শিক্ষার্থীদের জন্য ‘ব্রিজ কোর্স’ বা ‘স্কিল রিফ্রেশমেন্ট প্রোগ্রাম’ চালুর কথা ভাবা উচিত। শুধু ফলাফলের হার নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রকৃত অর্থে দক্ষ ও জ্ঞানসম্পন্ন নাগরিক গড়ে তোলা। কেননা, শিক্ষায় শিকড় দুর্বল হলে রাষ্ট্রের ভিতও নড়বড়ে হয়ে পড়ে।

Continue Reading

Previous: ৩ চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রুপের কবলে বাগমারার নীরিহ মানুষ
Next: দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোয় গ্যাসের বিপুল বকেয়া বিল

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

575777
Users Today : 3677
This Month : 155148
This Year : 547213
Total Users : 575777
Views Today : 17891
Total views : 2105871

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.