Skip to content
September 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ধর্ষণের দানবীয় পুনরাবৃত্তি এবং রাষ্ট্রের দায়

নিউজডেস্ক June 28, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

মাগুরার আট বছরের শিশু আছিয়ার ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড এখনো জাতির বিবেককে নাড়া দিচ্ছে। বিচারের দ্রুততায় অনেকেই আশার আলো দেখলেও, বাস্তবতা আরও নির্মম। রায়ের রেশ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন প্রান্তে নারীদের ওপর ধর্ষণের ঘটনা আবারও হু হু করে বাড়ছে।

কন্যাশিশু থেকে শুরু করে শিক্ষার্থী, শ্রমজীবী নারী-কেউই নিরাপদ নয়। এই ভয়াবহতার প্রেক্ষিতে প্রশ্ন উঠে আসে-শুধু বিচারের দৃষ্টান্ত দিয়ে কি এসব অপরাধ রোধ করা সম্ভব? পরিসংখ্যান বলছে, মে মাসেই ৩১ কন্যাশিশুসহ ৪৫ জন ধর্ষণের শিকার হয়েছে।

এর মধ্যে বেশ কয়েকটি ছিল দলবদ্ধ ধর্ষণ, আবার কেউ কেউ ধর্ষণের পর প্রাণ হারিয়েছেন। শুধু বিচার নয়, রাষ্ট্রীয় প্রতিরোধ কাঠামো ও সামাজিক সচেতনতার ভয়াবহ দুর্বলতা এ সংকটকে আরও গভীর করেছে।

সাম্প্রতিক ঘটনাগুলো-পাংশার স্কুলছাত্রীদের তুলে নিয়ে ধর্ষণ, চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ কিংবা গাজীপুরে এটিএম বুথে পোশাকশ্রমিক কিশোরীর ওপর নির্যাতন-এই সবই প্রকাশ করে, ধর্ষকরা কোনো স্থান বা পরিবেশকে ভয় পাচ্ছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর নজরদারির অভাব, অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তির ঘাটতি, রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছার দুর্বলতা-এই সমষ্টিগত ব্যর্থতা ধর্ষণকে একটি প্রায় ‘নিয়মিত’ ঘটনা করে তুলছে।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খানের মতে, মাগুরার রায় লোকদেখানো, কারণ মূল আসামি ছাড়া অনেক সহযোগী ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এটি যে শুধু বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা নয়, বরং রাষ্ট্রীয় সদিচ্ছার ঘাটতির প্রতিফলন, তা বলার অপেক্ষা রাখে না।

ধর্ষণ শুধু শারীরিক নির্যাতন নয়, এটি মানসিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রতিফল। এ অপরাধের প্রতিকারে কেবল ফৌজদারি আইন যথেষ্ট নয়। প্রয়োজন জনসচেতনতা, সামাজিক আন্দোলন, এবং সর্বস্তরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ।

স্কুল-কলেজ, গণপরিবহন, মার্কেট, এটিএম বুথ, এমনকি কর্মস্থল-প্রতিটি জায়গায় নারী যেন নিরাপদ বোধ করেন, সেটাই হতে হবে রাষ্ট্রের নীতিগত অঙ্গীকার। সরকারের উচিত এখনই ধর্ষণবিরোধী ব্যাপক প্রচার, প্রশিক্ষণ ও প্রতিরোধমূলক কর্মসূচি শুরু করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী-সহানুভূতিশীল করে গড়ে তুলতে হবে।

একইসঙ্গে সমাজে একটি বার্তা দিতে হবে, ধর্ষকরা পার পাবে না, কোনোভাবেই না। এই দানবীয় পুনরাবৃত্তি থামাতে না পারলে শুধু নারী নয়-সমগ্র সমাজই আক্রান্ত হবে নিরাপত্তাহীনতার অন্ধকারে। এখনই সময়, শক্ত অবস্থান নেওয়ার।

Continue Reading

Previous: মাদক বিস্তারের প্রমাণ যেহেতু স্পষ্ট, এখন শাস্তি নিশ্চিত করতে হবে:বিভাগীয় কমিশনার
Next: নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা হাজার হাজার কনটেইনার

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

576138
Users Today : 4038
This Month : 155509
This Year : 547574
Total Users : 576138
Views Today : 19249
Total views : 2107229

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.