Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ভূতাপেক্ষ পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তার আবেদন

নিউজডেস্ক July 18, 2025

আলো ডেস্ক

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূতাপেক্ষ পদোন্নতির জন্য সাত শতাতিক আবেদন পুনর্বিবেচনা করছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বঞ্চিত কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গত ফেব্রুয়ারিতে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়। আর পুনর্বিবেচনা করা হচ্ছে গত দেড় দশকে বঞ্চিত আরো সাত শতাধিক কর্মকর্তার পদোন্নতির আবেদন। পাশাপাশি উচ্চ আদালতে রিটের রায় বাস্তবায়নে আরো অর্ধশতাধিক কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির বিষয়ে যাচাই-বাছাই কার্যক্রম চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার পদোন্নতি বঞ্চিত ৭৭৬ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির আবেদন পুনর্বিবেচনা করার পাশাপাশি হাইকোর্টে রিটের রায় বাস্তবায়নে আরো ৫১ কর্মকর্তার পদোন্নতি বিবেচনা করা হচ্ছে। ভূতাপেক্ষ পদোন্নতির আবেদন কমিটির মাধ্যমে রিভিউ করা হচ্ছে। এ-সংক্রান্ত দুটি কমিটি হয়েছে। একটির কাজ শেষ হলেও আরেকটি কাজ শুরু করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে সাচিবিক দায়িত্ব পালন করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন আকারে তালিকা প্রকাশ করা হবে।

সূত্র জানায়, বিগত সরকারের শাসনামলে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির আবেদন পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ১৬ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করে। পাঁচ সদস্যের রিভিউ কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। আর এ সময়ের মধ্যে কমিটিকে সুপারিশ চূড়ান্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশনা রয়েছে। তাছাড়া গত ৩ জুন ভূতাপেক্ষ পদোন্নতি-সংক্রান— যাচাই-বাছাইয়ের জন্য নতুন কমিটি গঠন হয়। এ বিষয়ে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে রিট আবেদনকারী কর্মকর্তাদের উচ্চতর পদে ভূতাপেক্ষ পদোন্নতির জন্য প্রাপ্যতা নির্ধারণের বিষয়ে এ কমিটি কাজ করবে। কমিটি ‘কেস টু কেস’ পর্যালোচনাপূর্বক পদোন্নতির বিষয়ে সুপারিশ করা হবে। উচ্চ আদালতে একটি রিটের রায় নিয়ে ৫১ জন ভূতাপেক্ষ পদোন্নতির জন্য আবেদন করেছেন।

এদিকে ভূতাপেক্ষ পদোন্নতি রিভিউ কমিটির প্রধানজাকির আহমেদ খান জানান, বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে সব কাগজপত্র রেডি হচ্ছে। পুরো সুপারিশের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রথম পর্যায়ের কিছু হয়েছে। এখন প্রশাসন বাদে যেসব ক্যাডার রয়েছে তাদের বিষয়টি পর্যালোচনা হচ্ছে। কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন সে বিষয়টি নিশ্চিত করা হবে। তারা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সবাই পদোন্নতিটাই পাচ্ছেন কিন্তু কেউ চাকরি ফিরে পাচ্ছেন না। অর্থাৎ তারা ডেজিগনেশনটা এবং আর্থিক সুবিধাপ্রাপ্ত হবেন।

অন্যদিকে এ প্রসঙ্গে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের যুগ্ম-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী জানান, বিগত ২০০৯ সাল থেকে যারা পদোন্নতিবঞ্চিত ছিল তাদের বিষয়ে সিদ্ধান্তের জন্য আলাদা কমিটি রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ওই কমিটি প্রতিবেদন দাখিল করবে। আর কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা আদালতের মাধ্যমে ভূতাপেক্ষ পদোন্নতির রায় পেয়েছেন। তাদের বিষয়ে পর্যালোচনার জন্য আরেকটি কমিটি হয়েছে। ওই কমিটি তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবে।

Continue Reading

Previous: জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট নজরদারির সঙ্গে অভিযাান চালানো জরুরি
Next: ড্রিমলাইনার রক্ষণাবেক্ষণে বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ বিমান

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.