Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বন্ধ হোক নির্বাচনী সংঘর্ষ-সহিংসতা

নিউজডেস্ক November 22, 2021

সম্পাদকীয়ঃ ২৮ নভেম্বর সারাদেশের ১ হাজার ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল আওয়ামীলীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ও নির্বাচনী কার্যালয় আগুন দেয়ার ঘটনা ঘটেছে শেরপুর,নেত্রকোনা,পটুয়াখালী ও চট্টগ্রামে।

গত ২০ নভেম্বর রাত থেকে ২১ নভেম্বর সকাল পর্যন্ত এসব নির্বাচনী সহিংসতা ঘটে এবং ২৮ জন আহত হয়েছেন। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে এপর্যন্ত দুজন নিহত হয়েছেন। এর আগে ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সংঘাতে ৩০ জন এবং প্রথম ধাপে ৫ জন নিহত হন।

দীর্ঘদিনের নির্বাচনী সংস্কৃতি হচ্ছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা একে অপরের সাথে আলিঙ্গন ও করমর্দন করে একজন আরেকজনের কাছে ভোট প্রার্থনা করেন।

কিন্তু এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া ,এলাকা ছাড়ার হুমকি সহ নানা অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সাথে প্রকাশ্যে সরকারি দলের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার ঘোষনাও দেয়া হচ্ছে। চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগের নানা ঘটনা। কিন্তু সেগুলা যথাযথ ভাবে নিস্পত্তি না হওয়ায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটছে।

ফলে আহত নিহত হওয়ার তালিকা দীর্ঘ হচ্ছে। ঘটনা ঘটে যাবার পর স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা বলছে তদন্ত চলছে,ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নির্বাচন কমিশন সব ঘটনা নির্বাচন কেন্দ্রিক নয় বলে দাবি করছে। কয়েকদিন আগে আইনশৃখলা সংক্রান্ত এক সভায় প্রধান নির্বাচন কমিশনার এমকে নুরুল হুদা বিভাগীয় কমিশনারদের বলেন বিশ্বের সব দেশেই নির্বাচন নিয়ে কিছু সহিংসতার ঘটনা ঘটে থাকে,এখানেও ঘটছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সচেতন হবার পরামর্শ দিয়ে তিনি তার দায় এড়াতে চেয়েছেন।

বিভাগীয় কমিশনারদের কেউ কেউ স্থানীয় সাংসদের কেউ কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন উল্লেখ করে এও জানান সাংসদদের নিষেধ করার পর তারা আর নির্বাচনে কোনো ভূমিকা রাখছেন না।

নির্বাচন সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত,প্রতিহিংসা পূর্ন নয় । আর রেফারির ভূমিকায় থাকা নির্বাচন কমিশনকে সব অন্যায় অবিচার কঠিন হাতে দমন করে সুষ্ঠ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা জরুরি।

কিন্তু সরকারি দলের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী মাঠে বলছেন, তাদের সরকার ক্ষমতায় ,তারা যেভাবে ইচ্ছে ভোট করবেন কারো কিছু বলার বা করার নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে,সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মী। তারা কারো প্রতি দায়বদ্ধ নয়।

তারা আইনের শাসন প্রতিষ্ঠায় তৎপর থাকেন। তাই কারো অন্যায় আবদার তারা মানতে পারেন না। তাই আমরা চাই স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যথাযথ ভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে সংঘাত সংঘর্ষ এড়াবার ব্যবস্থা নিবেন। আমরা আর প্রাণহানি চাইনা, চাই সহাবস্থান।

Continue Reading

Previous: দলীয় শৃঙ্খলা রক্ষা জরুরি
Next: বিশ্ববাজারে জ্বালানির দাম নিম্নমুখী, স্থানীয় বাজার অপরিবর্তিত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.