Skip to content
April 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রুট পারমিটহীন বাসের রাজত্ব: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরবে কবে?

নিউজডেস্ক July 28, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

রাজধানী ঢাকার সড়ক পরিবহন ব্যবস্থায় নৈরাজ্য ও বিশৃঙ্খলার চিত্র দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। আইন থাকলেও বাস্তবায়নের অভাবে রুট পারমিট ছাড়া হাজারো বাস ও লেগুনা নির্বিঘ্নে চলাচল করছে। ফলে একদিকে যেমন যাত্রী ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সড়কে তৈরি হচ্ছে অস্থির প্রতিযোগিতা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

বিআরটিএর তথ্য অনুযায়ী, রাজধানীতে অনুমোদিত রুট রয়েছে ৩৮৮টি, অথচ তার মধ্যে মাত্র ১১০টি রুট সচল। বাকি রুটগুলোয় বাস না থাকায় কার্যত বন্ধ হয়ে গেছে। আরও উদ্বেগজনক তথ্য হলো, বর্তমানে ১ হাজার ৬৪৬টি বাস কোনো রুট পারমিট ছাড়াই ঢাকায় চলাচল করছে। অনুমোদন থাকা সত্ত্বেও নির্ধারিত রুটে বাস না চালিয়ে অন্য রুটে চলে যাচ্ছে অনেক মালিকানাধীন পরিবহন-শুধু বেশি যাত্রী ও লাভের আশায়।

এতে নির্ধারিত রুটের বাস সংকট এবং অন্য রুটে অতিরিক্ত বাসের চাপে সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা ও ট্রাফিক জট। এ সমস্যা আরও জটিল হয়ে উঠেছে যখন দেখা যায়, বিভিন্ন রুটে অনুমোদনের তুলনায় কয়েক গুণ বেশি বাস চলছে। প্রকাশিত তথ্যে জানা গেছে, শ্রাবণী ট্রান্সপোর্টের অনুমোদন আছে ৩৫টি বাসের, অথচ চলছে ১০৩টি। একইভাবে এ-২২৫ নম্বর রুটে অনুমোদন ৪২টির হলেও বাস্তবে চলছে ১৮০টির মতো গাড়ি।

এসব বাসের বড় অংশই ফিটনেসবিহীন বা রুট পারমিটবিহীন। মূলত, পরিবহন মালিকদের প্রভাব, আরটিসি কমিটির নিষ্ক্রিয়তা ও ডিটিসিএর সীমিত কার্যকারিতার ফলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় গড়ে উঠেছে একধরনের ‘অদৃশ্য সিন্ডিকেট’। এই আরটিসি কমিটি গত পাঁচ বছরে একটি বৈঠকও করেনি-যেখানে কমিটির আহ্বায়ক ডিএমপি কমিশনার ও সদস্য সচিব বিআরটিএ পরিচালক।

অথচ তাদের দায়িত্ব ছিল রুট পারমিট, ফিটনেস ও সড়ক শৃঙ্খলার দেখভাল করা। রুট পারমিট ছাড়াই বাস চলার নেপথ্যে একটি বড় যুক্তি হিসেবে ডিটিসিএ বলছে, বাস রুট র‌্যাশনালাইজেশন প্রকল্প চলমান থাকার কারণে ২০১৮ সাল থেকে নতুন কোনো রুট পারমিট ইস্যু করা হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই অজুহাতে পুরো রাজধানীর পরিবহন ব্যবস্থাকে কীভাবে অরাজকতায় ছেড়ে দেওয়া যায়? যাত্রীসাধারণ কেন ভোগান্তির শিকার হবে? পরিবহন খাতে এই বিশৃঙ্খলার মূলে রয়েছে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, জবাবদিহির অভাব এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পরিচালিত পরিবহন মালিকদের দাপট। ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নগরবাসী প্রতিদিন ভোগছে যানজট, দুর্ঘটনা আর সময় অপচয়ের বিড়ম্বনায়। এই সংকট দ্রুত সমাধান না করলে নগরবাসি আরও বেশি ভোগান্তিতে পড়বে। তাই দেরি না করে এসব অব্যবস্থাপনার বিরুদ্ধে এখনি কঠোর পদক্ষেপ গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরাতে হবে।

Continue Reading

Previous: চাঁদাবাজির মিথ্যা মামলা দাবি বিএনপির: ডেভেলপার মোস্তাফিজের বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন
Next: জনস্বাস্থ্যের প্রকল্পে নজিরবিহীন অনিয়ম

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.