Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সার কারখানার উৎপাদন চালু রাখতে বন্ধ রাখতে হচ্ছে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র

নিউজডেস্ক August 1, 2025

আলো ডেস্ক

বৃহৎ আকারের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা নির্মাণ করেছে বিগত সরকার নরসিংদীতে। পাশাপাশি সেখানেই রয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত গ্যাসভিত্তিক ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এখন সার কারখানা চালু রাখতে হলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হয়। কারণ সার কারখানায় গ্যাস দেয়া হলে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সরবরাহ কমে যায়। এখানে গ্যাসের সরবরাহ লাইনের সক্ষমতা কম। যে কারণে দুটি প্রতিষ্ঠানের কোনো একটি চালু রাখাই একমাত্র বিকল্প। বিপিডিবি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু গ্যাস সঙ্কটে দিন পর দিন ১ হাজার ৩০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকছে। এমনকি সংস্কার করে বিদ্যুৎ কেন্দ্রটি সক্ষমতা বাড়ানো হলেও গ্যাসের অভাবে চালানো যাচ্ছে না কেন্দ্রটি। ফলে বিদ্যুৎ হাব হিসেবে পরিচিত ঘোড়াশালে বিরাজ করছে এক রকম অচলাবস্থা। ওই বিদ্যুৎ কেন্দ্রের মোট সাতটি ইউনিট রয়েছে। সেগুলো গ্যাসভিত্তিক এবং বিভিন্ন সক্ষমতার। দেশের অন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে এ কেন্দ্রটি ব্যয় সাশ্রয়ীও। বর্তমানে কেন্দ্রটির সাড়ে ৭০০ মেগাওয়াট সক্ষমতা উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু ওই সক্ষমতাও গ্যাস সংকটের কারণে উৎপাদনে যাওয়া যাচ্ছে না। তাছাড়া কেন্দ্রের বাকি সক্ষমতাকে উৎপাদন উপযোগী করতে চলছে মেরামত কাজ।

সূত্র জানায়, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে পেট্রোবাংলা গ্যাস সরবরাহ করে। চলতি জুলাইয়ে বিদ্যুৎ কেন্দ্রটি একদিনও চলেনি। আর গত জুনে মাত্র চারদিন চলেছে। তারপর থেকে এখন পর্যন্ত কেন্দ্রটি বন্ধ রয়েছে। তাছাড়া গত এপ্রিলের প্রথম সপ্তাহে কেন্দ্রটি চালু ছিল মাত্র চারদিন। অথচ কেন্দ্রটি সংস্কার করে বিভিন্ন সময় এর সক্ষমতা বাড়ানো হয়েছে। সেজন্য ব্যয় হয়েছে বিপুল অর্থও। কিন্তু কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা যাচ্ছে না। বরং পিডিবিকে অন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে গিয়ে বন্ধ রাখতে হচ্ছে গ্যাসভিত্তিক দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি।

সূত্র আরো জানায়, পূর্ণ সক্ষমতায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখতে দৈনিক ১৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু মাসের দু’ একদিন বিদ্যুৎ কেন্দ্রটি চললে সর্বোচ্চ ৭৭-৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পায়। অথচ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় দৈনিক ৭২ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা। সার কারখানাটির উৎপাদনে প্রায় পূর্ণ চাহিদায় গ্যাস সরবরাহ দেয়া হচ্ছে। আর সার কারখানায় গ্যাস দেয়ায় কমে যায় বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সরবরাহ। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে মোট সাতটি ইউনিট রয়েছে। সাতটি ইউনিটের মোট সক্ষমতা ১ হাজার ১০৫ মেগাওয়াট। তার মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের সক্ষমতা মোট ১১০ মেগাওয়াট। তৃতীয় ইউনিটের সক্ষমতা ২৬০, চতুর্থ ইউনিটের ১৮০, পঞ্চম ইউনিটের ১৯০ ও ষষ্ঠ ইউনিটের সক্ষমতা ৩৬৫ মেগাওয়াট। ওসব ইউনিটের মধ্যে বেশ কয়েকটি সংস্কার করে মোট সক্ষমতা বাড়িয়ে ১ হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। কেন্দ্রের সাতটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট সারা বছরই বন্ধ ছিল। দুটি ইউনিটের প্লান্ট ফ্যাক্টর যথাক্রমে ৪৯ ও ৫৯ শতাংশ (চতুর্থ ও পঞ্চম ইউনিট)। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে গড় উৎপাদন খরচ ইউনিটপ্রতি সাড়ে ৫ টাকার মতো। বর্তমানে দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা সাড়ে ১১ হাজার মেগাওয়াট। তার মধ্যে গ্যাসের জোগান বিবেচনায় বিপিডিবি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারে। বাকি সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বছরের বেশির ভাগ সময় অলস বসে থাকে।

এ প্রসঙ্গে বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহরুল ইসলাম জানান, ঘোড়াশাল পাওয়ার প্লান্টের মোট সক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে ৭৫০ মেগাওয়াট উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু গ্যাস সংকটের কারণে উৎপাদনক্ষম এ অংশটিও চালানো যাচ্ছে না। বিশেষ করে ঘোড়াশালে সার কারখানা রয়েছে। সেখানকার উৎপাদন চালু রাখতে গেলে বিদ্যুৎ কেন্দ্র আর গ্যাস পায় না। যে কারণে কেন্দ্রটি বেশির ভাগ সময় বন্ধ রাখতে হয়।

Continue Reading

Previous: অর্থপাচার: অর্থনীতির নিঃশব্দ ক্ষরণ
Next: আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি: আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570294
Users Today : 4387
This Month : 149665
This Year : 541730
Total Users : 570294
Views Today : 20735
Total views : 2081239

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.