প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং আগামী সাধারণ নির্বাচন দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। নিউ ইয়র্কে প্যারিসের মেয়র অ্যান হিদালগোর সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে।
