ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মুক্তি পাচ্ছে
হলিউড সিনেমাপ্রেমীদের কাছে লিওনার্দো ডিক্যাপ্রিও একটি আকর্ষণীয় নাম, যাঁর সিনেমা দেখার জন্য বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত অপেক্ষা করেন।
ডিক্যাপ্রিওর নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another) আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পাবে।
বাংলাদেশের দর্শকরাও একই দিনে দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোতে এটি দেখতে পাবেন। মহাকাব্যিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির পরিচালক হলেন পল টমাস অ্যান্ডারসন। ছবিটি ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত। জানা গেছে, পরিচালক দীর্ঘ ২০ বছর ধরে সিনেমাটি নির্মাণ করছেন।
ছবিতে ডিক্যাপ্রিও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন শ্যন পেন, বেনিছিও দেল তোরো, রেজিনা হল, টোয়ানা ট্যালিস এবং প্রাজ ইনফিনিটি। ডিক্যাপ্রিও বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিকে ‘সমাজের আয়না’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, এই সিনেমা আমাদের সংস্কৃতির বিভাজন এবং চরম গরিকরণকে দেখায়। যদিও ছবিতে কোনো নির্দিষ্ট বার্তা নেই, তবে চরমপন্থার অ্যাকশনের প্রভাব এখানে কাজ করেছে।
- ’ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ রাজনৈতিক ঘরানার সিনেমা হলেও রাজনীতি নিয়ে সরাসরি কোনো বক্তব্য নেই। পরিচালক সব কিছু বিনোদনের মোড়কে দিয়েছেন।
- এই সিনেমায় রাজনৈতিক বক্তব্য, কমেডি ও অ্যাকশনের মিশ্রণ রয়েছে, যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
- ছবির গল্পটি হলো সাবেক বিপ্লবীদের একটি দলের মেয়ের উদ্ধারের জন্য ১৬ বছর পর আবার একত্রিত হওয়া।
- এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ডিক্যাপ্রিও ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন।
- ছবিটি ১৭৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে এবং এটিকে পরিচালক অ্যান্ডারসনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী কাজ বলা হচ্ছে।
