Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ

অনেক গুলির খোসা উদ্ধার, ঘটনাস্থল কোন থানায় নির্ণয় করতেই ২৪ ঘণ্টা পার

নিউজডেস্ক October 29, 2025

রাজশাহী-কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পদ্মা নদীর চরে গতকাল সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে দুজন নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে অনেক গুলির খোসা ও কয়েকটি তাজা গুলি জব্দ করে পুলিশ। তবে ঘটনাস্থল ‘রাজশাহীর বাঘা নাকি কুষ্টিয়ার দৌলতপুর’, তা নির্ণয় করতে দেরি হওয়ায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত জোড়া খুনের ঘটনায় মামলা হয়নি।

ঘটনাস্থল চিহ্নিত করতে আজ রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম ও কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা গুগল মানচিত্রের সাহায্যে জায়গাটি চিহ্নিত করেন। খুব সামান্য ব্যবধানে পদ্মার চরের এই জায়গা কুষ্টিয়ার দৌলতপুর থানার মরিচা ইউনিয়নে পড়েছে।

ঘটনাস্থল থেকে ফিরে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রথম আলোকে বলেন, কুষ্টিয়ার ‘কাকন বাহিনী’র লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁরাই সেখানে বালুর সিন্ডিকেট চালান। তিনি বলেন, বাঘার সীমানা পার হয়ে নাটোরের লালপুরের এলাকা পার হয়ে ঘটনাস্থলে যেতে হয়। যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সেখানকার আদি বাসিন্দা। নদীভাঙনের কারণে বাঘার ভেতরে এসে অস্থায়ীভাবে বসবাস করেন। তাঁরা সেখানে খড় কাটছিলেন। জমি দখল করাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।

আজ ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি প্রথম আলোকে বলেন, যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা যাচ্ছে, তাঁরা আসলে দৌলতপুরের মরিচা ইউনিয়নের বাসিন্দা। নদীভাঙনের কারণে তাঁরা বাঘার ভেতরে এখন অস্থায়ীভাবে থাকেন। ঘটনাস্থলও দৌলতপুরের মধ্যে পড়েছে। তিনি বলেন, হিসাব-নিকাশ করে রাজশাহীর এসপি স্যার ঘোষণা দেন, মামলাটি দৌলতপুর থানাতেই হবে। তা ছাড়া মামলার মেরিট নষ্ট হয়ে যাবে।

ওসি সোলায়মান শেখের দাবি, গুলির খোসা গণনা হয়নি। ৭০ থেকে ৮০টা হতে পারে। তিনি বলেন, জায়গা শনাক্ত করতে দেরি হওয়ায় মামলা কোন থানায় হবে, তা ঠিক করতে দেরি হয়েছে। মামলা করার জন্য নিহত আমানের বাবা মিনহাজ মণ্ডলকে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, নদীর ভেতরে দিয়ে ট্রলার নিয়ে ঘটনাস্থলে যেতে হয়েছে। তারা গুগল ম্যাপের মাধ্যমে ঘটনাস্থল ঠিক করেছেন।

গতকাল পদ্মার চরে গুলিতে দুজন নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজন হলেন আমান মণ্ডল (৩৬) ও নাজমুল মণ্ডল (২৬)। তাঁরা রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা বলে গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। যদিও তাঁরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। নদীভাঙনের কারণে বাঘায় চলে আসেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, আহত মুনতাজ মণ্ডল (৩২) ও বারিক হোসেন (১৮) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁরা দুজনই গুলিবিদ্ধ। দুজনই গুরুতর আহত।
পুলিশ ও হতাহত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, চলাঞ্চলের জমি দখল নিয়ে আধিপত্য বিস্তার করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাকন বাহিনীর লোকজন বাঘার মুনতাজের পক্ষের লোকজনের ওপরে গুলি চালান।

Continue Reading

Previous: পাখি তাড়াতে কত কী করা হলো, তবু তারা এলাকা ছাড়েনি
Next: রাজশাহীতে নিখোঁজের তিন দিন পর আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক l

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570348
Users Today : 4441
This Month : 149719
This Year : 541784
Total Users : 570348
Views Today : 20882
Total views : 2081386

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.