Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ দ্রুত শেষ করতে হবে

নিউজডেস্ক November 24, 2021

সম্পাদকীয়ঃ আধুনিক জগতে বিদ্যুৎ ছাড়া সবই অচল। কোন একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত বিদ্যুতের সহজপ্রাপ্যতা। বিদ্যুৎপ্রাপ্তি নিশ্চিত করা গেলে উন্নয়নের ধারায় আরো বহু মানুষকে সম্পৃক্ত করা যাবে এটা নিশ্চিত করে বলা যায়।

কলকারখানার পাশাপাশি সব ধরনের উন্নয়ন কার্যক্রমে বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুতের অভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি স্তিমিত হয়। বিদ্যুৎ এখন মৌলিক চাহিদার সঙ্গে সম্পৃক্ত।

বাংলাদেশে এখন পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে যাওয়া মানে ওই এলাকার জীবনযাত্রা পাল্টে যাওয়া। অতীতের সব সরকারের মতো বর্তমান সরকারেরও বড় চ্যালেঞ্জ ছিল বিদ্যুৎ।

মানুষকে বিদ্যুতের সুবিধা দেওয়ার জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তা যথাসময়ে বাস্তবায়িত হলে দেশে ঘাটতি থাকবে না। জানা যায়, দেশে বড় বড় বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে আসছে।

কিন্তু সেই অনুযায়ী তৈরি হচ্ছে না সঞ্চালন লাইন। সঞ্চালন লাইন চালু না হলে উৎপাদনে যেতে পারবে না বড় বিদ্যুৎকেন্দ্রগুলো। দেশে পায়রা, মাতারবাড়ী, রূপপুর ও রামপালের মতো বড় ও জ্বালানি সাশ্রয়ী স্থায়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার।

প্রতিটি কেন্দ্র এক হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এরইমধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদন শুরু হয়েছে।

এক বছরের বেশি সময় ধরে কেন্দ্রটি উৎপাদনে এলেও পূর্ণাঙ্গ সঞ্চালন লাইন না হওয়ায় সক্ষমতা অনুযায়ী উৎপাদন শুরু করা যায়নি।

পূর্ণাঙ্গ ক্ষমতায় না চলায় প্রতি মাসে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ গুনতে হচ্ছে সরকারকে। পাওয়ার গ্রিড কম্পানি বলছে, পদ্মা সেতু ক্রসিংয়ের জন্য লাইন নির্মাণে দেরি হচ্ছে।

পায়রার মতোই অবস্থা রূপপুর সঞ্চালন লাইনের। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সঞ্চালন লাইন নির্মাণ শেষ না হলে রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু করা সম্ভব হবে না।

দুই হাজার ৪০০ মেগাওয়াটের রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদনে আসার কথা আগামী বছরের অক্টোবরে। কিন্তু পিজিসিবির পরিকল্পনা বলছে, রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হবে।

কাজেই এখানেও অলস বসে থাকতে হবে। লোকসান গুনতে হবে সরকারকে। কাজেই সরকারকে সঞ্চালন লাইনগুলোর কাজ শেষ করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Continue Reading

Previous: পরিবহন ভাড়া বৃদ্ধি ও হাফপাস
Next: শিশু-কিশোরীদের যৌন নিপীড়ন হ্রাসে কঠোর হতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.