Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বরেন্দ্র ভূমিতে দ্রুত কমছে ফসলি জমি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা

নিউজডেস্ক December 4, 2025

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমির পরিমাণ। উর্বর জমি দখল করে আবাসন, শিল্পকারখানা, পুকুর ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় কৃষিকাজে আগ্রহ হারিয়ে অনেক কৃষক শহরমুখী হচ্ছেন। তিন-চার ফসলি জমিও বসতবাড়ি, কলকারখানা ও পুকুর খননের কারণে হারিয়ে যাচ্ছে। ফলে কৃষিনির্ভর বরেন্দ্র অঞ্চলে খাদ্য ঘাটতির ঝুঁকি বাড়ছে।
প্রভাবশালী ভূমিগ্রাসী চক্র কৌশলে প্রথমে ফসলি জমির মাঝখানে ছোট আকারে পুকুর খনন করে। পরবর্তীতে ওই পুকুরের কারণে আশপাশের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাধ্য হয়ে জমি লীজ দিতে সম্মত হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুকুর ব্যবসায়ী জানান, “বিঘাপ্রতি ৩০ হাজার টাকা খরচ করলেই রাজনৈতিক নেতা, প্রশাসন ও সাংবাদিক সবাইকে ম্যানেজ করে ফসলি জমিতে পুকুর খনন করা যায়।”
তানোর ও আশপাশের চাঁন্দুড়িয়া, কামারগাঁ, নেজামপুরসহ বিভিন্ন এলাকায় বিএমডিএর গভীর নলকূপ-সুবিধাভুক্ত শত শত একর ফসলি জমিতে পুকুর তৈরি হয়েছে। এসব জমি এখনো কৃষি শ্রেণিভুক্ত থাকায় পুকুর মালিকরা বছরে মাত্র ৬৪ টাকা খাজনা দিচ্ছেন, যেখানে প্রকৃত খাজনা এক হাজার টাকার বেশি হওয়া উচিত। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। একইসঙ্গে জলাধার গড়তে গিয়ে গভীর নলকূপগুলোও অকেজো হয়ে পড়ছে।
ঐতিহাসিক বরেন্দ্রভূমির ৯ হাজার ৩২৪ বর্গকিলোমিটার এলাকা একসময় ছিল মৌসুমি বৃষ্টিনির্ভর কৃষির ওপর দাঁড়িয়ে থাকা শস্যভাÐার। কিন্তু গত চার দশকে এই অঞ্চলের প্রায় ১ লাখ ৩২ হাজার হেক্টর কৃষিজমি কমে গেছে। ধানের জমিতে গড়ে উঠছে বাড়িঘর, ইটভাটা, ক্ষুদ্র শিল্পকারখানা, পুকুর ও ফলের বাগান। রাজশাহী কৃষি সম্প্রসারণ এলাকার হিসাব অনুযায়ী, গত দশকে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯০ হাজার হেক্টর আবাদি জমি হারিয়েছে।
অপরদিকে, নদীভাঙনে উদ্বাস্তু শত শত পরিবার প্রতিবছর বরেন্দ্র এলাকায় কৃষি জমিতে বসতি গড়ে তুলছে। বিশেষ করে রাজশাহীর পবা-গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এই প্রবণতা বাড়ছে।
কৃষিজমি রক্ষায় সরকার প্রণয়ন করেছে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’। এই আইনে অনুমোদন ছাড়া কৃষিজমিতে পুকুর, আবাসন, শিল্পপ্রতিষ্ঠান নির্মাণকে দÐনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে এই আইন কার্যকর না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক নাসির উদ্দিন বলেন, “আবাসন-নির্মাণ, পুকুর খনন ও ইটভাটা স্থাপনের কারণে লাগাতার আবাদি জমি কমছে। আইনের প্রয়োগ ও প্রশাসনের কার্যকর উদ্যোগ ছাড়া এই প্রবণতা থামানো কঠিন হবে। জমি কমতে থাকলে ভবিষ্যতে বর্ধিত জনসংখ্যার খাদ্যচাহিদা পূরণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”
দেশে বর্তমানে মাথাপিছু কৃষিজমির পরিমাণ মাত্র ১৪ শতাংশ। জোনিং প্রকল্পের সর্বশেষ জরিপ জানায়, বরেন্দ্রভূমিতে প্রতিদিনই ২২০ হেক্টর কৃষিজমি হারিয়ে যাচ্ছে। এভাবে জমি কমতে থাকলে ২০৫০ সালে মাথাপিছু জমি দাঁড়াবে মাত্র ৬.২০ শতাংশে।
কৃষকেরা বলছেন, “আইন থাকলেও স্থানীয় প্রশাসন কার্যকর ভূমিকা নেয় না। ফলে একের পর এক কৃষিজমি উজাড় হয়ে যাচ্ছে।”
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন-এখনই সমন্বিত উদ্যোগ না নিলে বরেন্দ্রভূমির কৃষি, খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়তে পারে।

Continue Reading

Previous: আরএমপি রেশন স্টোরের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ l
Next: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধে ক্ষোভ স্থানীয়দের

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.