প্রস বিজ্ঞপ্তি
গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২০১৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু চোরাকারবারী রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর খেয়াঘাট নামক এলাকায় নদী পথে ভারতীয় মালামাল চোরাচালান করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে নদীর পারে খেয়া ঘাটে ছদ্মবেশে থাকে। ছদ্মবেশ অবস্থায় থাকার পর দেখতে পায় যে, একজন চোরাকারবারী নৌকা থেকে নেমে একটি কার্টুন মাথায় নিয়ে আসছে। উক্ত চোরাকারবারী বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে সে কার্টুনটি ফেলে তাৎক্ষনিক দৌড় দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত কার্টুন তল্লাশী করে *ভারতীয় গঅঘঈঙতঊই ৭৫% উওঞঐঅঘঊগ ৪৫-২২ প্যাকেট (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
