Skip to content
April 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিক্ষোভে হেফাজত নেতা ‘প্রথম আলোর নাম-নিশানা মুছে দেওয়া হবে’

নিউজডেস্ক December 27, 2025

প্রথম আলো পত্রিকার নাম-নিশানা মুছে দেওয়া হবে বলে রাজশাহীতে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নেতা। তিনি এ-ও বলেছেন, এ হুমকি সত্যি এবং এটা হবে।
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর ফরহাদ। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ সমাবেশ হয়।
ইনকিলাব মঞ্চের আহবানে রাজশাহীতে এ সমাবেশের আয়োজন জুলাই কাঠগড়া ও উলামা-জনতা ঐক্য পরিষদ। সমাবেশের আগে জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রাজশাহী কলেজের সামনে দিয়ে ঘুরে এসে মিছিলটি একই স্থানে শেষ হয়।
পরে সমাবেশে হেফাজত নেতা মীর ফরহাদ বলেন, ‘আমাদেরকে বার বার বলা হয় অস্ত্রের ভাষায় কথা বলেন কেন? আপনারা কেন প্রথম আলো-ডেইলি স্টার তৈরি করেন না? আমরা যখন প্রথম আলো ডেইলি স্টার তৈরি করি, কালচারারল যোদ্ধা তৈরি করতে যাই, তখন তোমরা আমাদের মাথায় গুলি কর।’
তিনি বলেন, ‘রক্ত দিয়ে সরকার দাঁড় করানোর পরও সেই সরকার আমাদের কথা রাখেনি। সেই সরকার আবারও দিল্লির ছায়ার নিচে ঢুকে গেছে। এর পরিণতি ভাল হবে না। আমাদের আছে তাওহিদী জনতা। তোমরা যদি তোমাদের অস্ত্র নামানোর চেষ্টা কর, আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলব না। আমরা এ দেশের রাজপথকে কাঁপিয়ে তুলব।’
ফরহাদ বলেন, ‘কেউ সাহস হারাবেন না। আমরা আবাবিল পাখির মতো আবার নেমে আসব। আমরা ভারতের আধিপাত্যবাদকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলব। আজকে প্রথম আলো ও দিল্লি স্টারকে জানিয়ে দিতে চাই- এরা হাদির খুনি। এদেরকে বাংলাদেশের মাটিতে গ্রহণ করা হবে না। তাদের বিল্ডিং ভাঙার জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যদি ভালই ভাল ছেড়ে দেওয়া না হয়, তবে ইন্টেরিমকে এর কনসিকোয়েন্স ফেস করতে হবে এবং সেটা ভয়াবহ কনসিকোয়েন্স।’
ফরহাদ বলেন, ‘আজকে বাংলা এডিশনকে কেন বন্ধ করা হলো? বাংলা এডিশন যদি একটা অপরাধে বন্ধ হয়, তাহলে তো প্রথম আলোর মতি আর দিল্লি স্টারের মাহফুজ আনামকে গুলিস্তানের মোড়ে টাঙিয়ে-ঝুলিয়ে হত্যা করা উচিত ছিল। এই কথা ভুলে যাবেন না ইন্টেরিম, আপনারা প্রথম আলোর কলাম লেখা উপদেষ্টাকে দিয়ে চালাচ্ছেন, প্রথম আলো-দিল্লি স্টার বহুত শক্তিশালী। তারপরও তাদেরকে জনতার হাত থেকে বিল্ডিংকে রক্ষা করতে পারেন নাই।
যদি শয়তানি করেন, আমরা কিন্তু প্রথম আলোর ইট খুলে নিয়ে এসেছি, এরপরে প্রথম আলোর নাম-নিশানা মুছে দেব। আমরা মিডিয়ার সামনে কথা বলতে ভয় পাই না। মনে করবেন না যে আমরা ঘরে বসে বসে হুমকি দিচ্ছি। এ হুমকি সত্যি এবং এই ঘটনা ঘটবে। প্রথম আলো দিল্লি স্টারসহ যত শয়তানি মিডিয়া আছে, তাদের কারও অস্তিত্ব আমরা রাখব না।’
দলে দলে ভারতে ঢোকার হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমরা দলে দলে ইন্ডিয়াতে প্রবেশ করে, ইন্ডিয়াকে দখল করব, লাল কেল্লাকে দখল করব। আল্লাহর মিছিল চলবে ইন্ডিয়াতে, যদি ইন্ডিয়া না থামে। এনএসআই-ডিজিএফআইকে বলছি, যদি আপনারা ইন্ডিয়ার আধিপাত্যবাদী প্রভাবে এ দেশের বিশৃঙ্খলা থামাতে না পারেন, তাহলে আপনারা ইন্ডিয়ার ভেতরে অপারেশন চালান। দিল্লিতে গাড়ি পুড়িয়ে দেন, দিল্লির সংসদ ভবন পুড়িয়ে দেন আমরা আছি ইনশাল্লাহ।’
হাদি হত্যার বিচারে অবহেলার অভিযোগ তুলে ইনফ্লুয়েন্সার রিফাত আনাম রাতুল অন্তর্বতীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যাকে মসনদে বসাতে পারি, তাকে টেনে নামাতেও পারি। আপনাদেরকে উঠিয়েছি, আপনাদেরকে নামাইতেও সময় লাগবে না ইনশাআল্লাহ। যদি তিন দিনের ভেতরে বিচার না হয়। এরপর আপনাদের বাসভবনের ইটগুলো খুলে নেওয়া হবে।’
এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- এনসিপির রাজশাহী মহাগরের সদস্যসচিব আতিকুর রহমান, জুলাই কাঠগড়ার মুখপাত্র সোয়েব আহমেদ, ছাত্র ইবনুল কাইফ, মাওলানা মো. মাসুম প্রমুখ।

Continue Reading

Previous: শোক সংবাদ
Next: আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.