প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৪৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর পদ্মা নদীর চর দিয়ে মাদক পাচার করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায় যে, একজন মাদক কারবারী পদ্মা নদীর চর দিয়ে বাংলাদেশের দিকে আসছে। টহল দল উক্ত মাদক কারবারাবীকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত প্লাষ্টিকের ব্যাগ হতে *ভারতীয় মদ-৫০ বোতল ও ফেনসিডিল-০৪ বোতল (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
