মাহাবুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার উদ্যোগে
(৪ মার্চ) বুধবার পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা। উক্ত ইফতার মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মী, নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ নাজমুল হক, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোঃ জিন্নাত আলী শুরা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল আল মামুন নুহু, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং নৈতিকতা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
