Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না: চিফ হুইপ

নিউজডেস্ক April 13, 2026

আলো ডেস্ক: গণতন্ত্রকে আস্থার জায়গা উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, আমরা বিরোধী দলকে বিশ^াস করব, আর বিরোধী দলও আমাদের বিশ^াস করবে। একইসঙ্গে দেশ গঠনে নির্বাচিত প্রতিনিধিদের আইন হাতে তুলে না নিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেল শপথ নেন। চিফ হুইপ জানান, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, ‘কোথাও কোনো সমস্যার উদ্ভব হলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন অথবা প্রয়োজনে আমাকে জানাবেন। কিন্তু কেউ কখনো আইন হাতে তুলে নেবেন না। আমরা মানুষের কল্যাণের জন্য নির্বাচিত হয়েছি। মানুষের কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আপনারা আমার টুলস এবং হ্যান্ডস।’
জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি সমস্যা সমাধানে আরও ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছেন। বিগত সরকার দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে। প্রধানমন্ত্রী চান দেশের টাকা পাচার না হয়ে মানুষের কল্যাণে কাজে লাগুক। শেরপুরের একটি নির্বাচনী ঘটনার প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, সংসদে একজন বিরোধী দলীয় সদস্য জামায়াত কর্মীর মৃত্যুর ভুল তথ্য দিয়েছিলেন। অথচ ওই ব্যক্তি এখনো জীবিত রয়েছেন। পরবর্তী অধিবেশনে ওই বক্তব্যটি এক্সপাঞ্জ করার প্রস্তাব করা হবে। বিরোধীদলীয় সদস্যদের বাস্তবতা যাচাই করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গড়ে ৫ দিনে ১১৭টি বিল পাস হওয়ার কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, বিরোধী ও সরকারি দলের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করা হয়েছে। ১১৭টি অধ্যাদেশ আমরা পাস করেছি, বাকি ১৬টিতে সংশোধন আনা হবে। ৫ দিনে এতগুলো বিল পাসের রেকর্ড এই প্রথম। তবে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ছোট দুটি সংশোধনী নিয়ে একটি ঠুনকো বিষয়ে তারা ওয়াকআউট করেছেন। তবে ওয়াকআউট গণতন্ত্রের অংশ, এটি তাদের অধিকার। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত ইতিহাস নিয়ে ‘জুলাই জাদুঘর’ সমৃদ্ধ করার পরিকল্পনার কথা জানান চিফ হুইপ। তিনি বলেন, এটি কেবল জাদুঘর নয়, একটি জীবন্ত বিষয় হবে। কাজের গতি বাড়াতে এখানে মন্ত্রণালয়ের সম্পৃক্ততা জরুরি।

Continue Reading

Previous: রাসিক প্রশাসকের সাথে নওগাঁ জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Next: পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.