Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

গণপরিবহনকে শিক্ষার্থীবান্ধব করতে হবে

নিউজডেস্ক November 25, 2021

সম্পাদকীয়ঃ পরিবহণ নৈরাজ্য থামছে না। প্রথা চালু থাকলেও বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই পরিবহন শ্রমিকদের বাগবিতণ্ডা হচ্ছে।

এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী লাঞ্ছনা কিংবা মারামারির ঘটনাও ঘটছে। সরকারি সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির বাসেও শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে রাজধানীজুড়ে বিক্ষিপ্তভাবে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা।

সম্প্রতি পরিবহন শ্রমিকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা করেছে বলে অভিযোগ রয়েছে। সরকারি তিতুমীর কলেজের চার শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। সায়েন্স কলেজের শিক্ষার্থীদের লাঞ্ছিত করাসহ একাধিক জায়গায় শিক্ষার্থীদের হেনস্তা করা হয়েছে।

গত রোববার বাসে ‘হাফ ভাড়া’ দিতে চাওয়ায় এক কলেজছাত্রীকে ‘ধর্ষণের হুমকি দেওয়ার’ অভিযোগ এনে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কয়েক শ শিক্ষার্থী। অবশ্য রোববার ই বাসচালক ও তাঁর সহকারীকে আটক করেছে র‌্যাব।

ভাড়া নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া কোনো দাবি বা দয়া নয়। এটি যাত্রীদের অধিকার। যাত্রী অধিকার নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা বলছেন, যাত্রী প্রতিনিধি না রেখে ভাড়া নির্ধারণ করায় বিআরটিএ কর্মকর্তাদের ভুল বুঝিয়ে বাস মালিকরা নানা খাতে অযৌক্তিক ও অতিরিক্ত ব্যয় দেখিয়ে একচেটিয়া ভাড়া বাড়ানোর ফলে এই ভাড়া যাত্রীদের গলার কাঁটায় পরিণত হয়েছে।

এই ভাড়া পরিশোধ করে বাসে যাতায়াত করা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য কঠিন হয়ে পড়ছে। ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া বাড়ানো থেকে রাজধানীর গণপরিবহনে ভাড়া নৈরাজ্য শুরু হয়েছে। যাত্রী অধিকার নিয়ে যাঁরা কাজ করেন তাঁরা বলছেন, ছাত্ররা যদি অর্ধেক ভাড়া দেয়, তাহলেও তারা মূল ভাড়ার থেকে খুব একটা কম দিচ্ছে না।

আমাদের এই মহানগরীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই। আবার এখানে শিক্ষার্থীদের জন্য আলাদা গণপরিবহন ব্যবস্থাও নেই।

শিক্ষার্থীদের জন্য কয়েকটি রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু সেই সার্ভিস খুব বেশিদিন স্থায়ী হয়নি। ফলে বাধ্য হয়েই শিক্ষার্থীদের রাজধানীতে গণপরিবহন ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়।

গণপরিবহনে যাতায়াত করতে গিয়ে, বিশেষ করে ছাত্রীদের হেনস্তা হওয়ার ঘটনাও ঘটে। গণপরিবহনকে শিক্ষার্থীবান্ধব করতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: আইপিএল শুরুর তারিখ নির্ধারণ করল বিসিসিআই
Next: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের কাজে লাগাতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

July 20, 2026
রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

July 20, 2026
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

July 20, 2026
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

July 20, 2026

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

192930
Users Today : 3028
This Month : 140445
This Year : 164366
Total Users : 192930
Views Today : 16336
Total views : 598720

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.