Skip to content
April 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

নিউজডেস্ক April 18, 2026

স্টাফ রিপোর্টার
নানা জল্পনা-কল্পনা ও দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন। দীর্ঘদিন স্থগিত থাকার পর এ নির্বাচনকে ঘিরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে নগরীর ব্যবসায়ী মহলে।
মূলত ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩ জানুয়ারি নির্বাচন পরিচালনা কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা সাময়িক স্থগিত ঘোষণা করে। ফলে থেমে যায় প্রার্থীদের প্রচার-প্রচারণা ও নির্বাচনী উত্তাপ। পরবর্তীতে নানা আলোচনা-সমালোচনা ও দাবি-দাওয়ার প্রেক্ষিতে অবশেষে নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন আয়োজন করা হচ্ছে।
এবারের নির্বাচনে মোট ২ হাজার ৮৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিচালক পদের জন্য লড়ছেন ৩৭ জন প্রার্থী। সভাপতি পদে দুই প্যানেল থেকে একজন করে এবং একজন স্বতন্ত্রসহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে দুজন করে মোট চারজন প্রার্থী মাঠে রয়েছেন।
২০১২ সালের পর টানা ছয়টি কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেম্বারের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। তাদের প্রত্যাশা, এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।
চেম্বার সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে অতীতে নানা উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর বেশিরভাগই বাস্তবায়নের আলো দেখেনি। মাছ রপ্তানির জন্য স্থানীয়ভাবে পরীক্ষাগার স্থাপন, আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা কিংবা ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্য সম্প্রসারণ-এসব উদ্যোগ এখনও বাস্তবায়নের অপেক্ষায়।
এছাড়া রাজশাহীর বিসিক শিল্পনগরীর দুরবস্থা, ভারী শিল্পের অভাব এবং কর্মসংস্থানের সংকট ব্যবসায়ী মহলে দীর্ঘদিনের হতাশার কারণ হয়ে আছে। অনেকের অভিযোগ, পূর্ববর্তী নেতৃত্বগুলো ব্যবসায়ীদের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থেই বেশি গুরুত্ব দিয়েছেন।
এমন প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে একই সঙ্গে রয়েছে শঙ্কাও-নতুন নেতৃত্ব কি সত্যিই পরিবর্তন আনতে পারবে, নাকি আগের মতোই স্থবিরতায় আটকে থাকবে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তাকিয়ে আছে পুরো ব্যবসায়ী সমাজ।

Continue Reading

Previous: উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য
Next: রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.