Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের কাজে লাগাতে হবে

নিউজডেস্ক November 25, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশের তরুণরা উজ্জীবিত। তাদের আছে গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাস। তারা চিন্তায়, চেতনায়, মননে ও কর্মে অনেক দেশের তরুণদের তুলনায় এগিয়ে আছে এবং এগিয়ে যাচ্ছে।

তারই একটি প্রমাণ উঠে এসেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং ওয়াশিংটনভিত্তিক জরিপ সংস্থা গ্যালপ ইন্টারন্যাশনাল পরিচালিত এক জরিপে।

‘দ্য চেঞ্জিং চাইল্ডহুড’ শিরোনামের জরিপ অনুযায়ী জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন তরুণদের সংখ্যার বিচারে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও আয়সীমার ২১টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে। প্রথম স্থানে রয়েছে নাইজেরিয়া এবং দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ছাড়াও আছে জিম্বাবুয়ে।

গত বৃহস্পতিবার ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশে বয়স্কদের তুলনায় তরুণ জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সচেতনতার হার বেশি। সচেতন তরুণদের ৯০ শতাংশের বেশি মনে করে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শিশুদের অর্থনৈতিক অবস্থা মা-বাবার চেয়ে ভালো হবে এমন মনে করা তরুণের সংখ্যাবিচারে শীর্ষ চারটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। তরুণ জনগোষ্ঠীর ৮১ শতাংশ বিশ্বাস করে, শিক্ষার অবস্থা আগের প্রজন্মের তুলনায় উন্নত হয়েছে, যা বাংলাদেশকে শীর্ষ পাঁচ দেশের মধ্যে স্থান করে দিয়েছে।

বাংলাদেশের তরুণরা যে এগিয়ে রয়েছে এবং ক্রমেই এগিয়ে যাচ্ছে এর আগেও বিভিন্ন জরিপ বা গবেষণায় তা উঠে এসেছে। গত ৯ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল প্রকাশিত এক প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলা গবেষণার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

এই গবেষণায় বাংলাদেশ, যুক্তরাজ্যসহ ২৩টি দেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সী আট হাজার তরুণের মতামত, অভিজ্ঞতা, সদিচ্ছা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করা হয়। এসব গবেষণায় উঠে আসে যে তরুণরা মনে করে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তরুণদের সম্পৃক্ত করা হলে এমন সব উদ্ভাবনী ধারণা আসবে, যা লক্ষ্য অর্জনকে আরো দ্রুততর ও সুসংহত করবে।

জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের তরুণরা শুধু সচেতনই নয়, বিভিন্ন ফোরামে তারা এ বিষয়ে নিয়মিতভাবে তাদের মতামতও তুলে ধরছে। তাদের বক্তব্য খুবই স্পষ্ট। যদিও তাদের বক্তব্য অনেক সময়ই নীতিনির্ধারকদের যথেষ্ট মনোযোগ আকর্ষণে সক্ষম হয় না বলেই মনে করা হয়।

এটি স্পষ্ট যে, বিশ্বের অনেক দেশ ও অঞ্চলের মতো বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ক্রমেই বাড়ছে। বাড়ছে অভ্যন্তরীণ উদ্বাস্তুর সংখ্যা।

বিশ্বব্যাংকের এক গবেষণায়ও উঠে এসেছে ২০৫০ সালের মধ্যে শুধু দক্ষিণ এশিয়ায় প্রায় চার কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে, যার মধ্যে বাংলাদেশের থাকছে একটি বড় অংশ।

এমন প্রেক্ষাপটে তরুণরা ঠিকই উপলব্ধি করছে যে আমাদের আরো বেশি উদ্যোগী হতে হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের জনজীবন রক্ষায় ব্যাপক কর্মসূচি হাতে নিতে হবে।

সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলার এই সংগ্রামে তরুণদের অন্তর্ভুক্তি আরো বৃদ্ধি করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: গণপরিবহনকে শিক্ষার্থীবান্ধব করতে হবে
Next: সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

July 20, 2026
রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

July 20, 2026
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

July 20, 2026
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

July 20, 2026

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

192924
Users Today : 3022
This Month : 140439
This Year : 164360
Total Users : 192924
Views Today : 16287
Total views : 598671

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.