স্টাফ রিপোর্টার
বৃক্ষে বৃক্ষে সবুজায়ন হোক সারা পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে রাসিক ৩০ টি ওয়ার্ডে বিনামূল্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার নগরির ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর বিভাগীয় কার্যালয়ে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষ রোপণে উপস্থিত ছিলেন রূপরখো কিশোরমেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাহমুদুল্লাহ, মোঃ মোমিনুল ইসলাম, আব্দুল খালেক মোঃ সেলিম রেজা, মোঃ রাফিউল ইসলাম। বৃক্ষ রোপণ শেষে পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম বলেন বৃক্ষ রোপণ একটি মহৎ কাজ দিন দিন আমাদের দেশে তাপদাহ বেড়েই চলেছে খাল, বিল, নদ-নদীর পানি শুকিয়ে যাচ্ছে পানির স্তর গভীর থেকে গভীরে চলে যাচ্ছে তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। মোঃ ইব্রাহিম হায়দার গ্রীষ্ম, বর্ষা, শীত প্রতিটি ঋতুতেই বছরে বারোটি মাস যেভাবে রাজশাহীর বিভিন্ন প্রান্তে বিনামূল্যে বৃক্ষ রোপণ করে আসছে তা প্রসংশনীয় তার এই মহৎ কাজ এভাবেই যেন চালিয়ে যেতে পারে তার জন্য সহযোগীতার আশ^াস দেন।
