ভ্রাম্যমান প্রতিনিধি
ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউ’পির অন্তর্গত” বড়পই জাগরণী ক্লাবের” আয়োজনে গত শুক্রবার বিকালে বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে জমজমাট প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। ২ টি দল হলঃ নওগাঁ মহিলা ফুটবল দল- গাইবান্ধা মহিলা ফুটবল দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নওগাঁ- ৪ আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপু। খেলায় নওগাঁ জেলা মহিলা ফুটবল দল ৩-১ গোলে গাইবান্ধা জেলা মহিলা ফুটবল দলকে পরাজিত করে খেলার প্রথমার্ধে ১-১ গোলে ড্র ছিল। ২য় আর্ধে নওগাঁ মহিলা ফুটবল দল দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে ৩-১; গোলে বিজয়ী হন। মাঠে অনেক দর্শক উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মকলেছুর রহমান মকে। মোঃ আব্দুল জলিল। সভাপতি মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুব দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়পই জাগরণী ক্লাবের সভাপতি ডি. এম. আব্দুল মালেক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খোকন আলী মন্ডল। প্রতিপাদ্য বিষয়ঃ” মাদক কে না বলুন,চল খেলাধুলা ধরি”। নারী ফুটবলের বিকাশ, খেলাধুলার প্রসার,সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা সবার।
