রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
