Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

খুনখারাবি’র সংস্কৃতি বন্ধ করতে হবে

নিউজডেস্ক November 25, 2021

সম্পাদকীয়ঃ হত্যা ও খুনখারাবি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব সংঘাত-সংঘর্ষের ঘটনায় ক্রমবর্ধমান হারে ব্যবহৃত হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র।

সাম্প্রতিক সময়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও তার প্রমাণ পাওয়া যায়। একই ধারায় সর্বশেষ ভয়ংকর হামলার ঘটনাটি ঘটেছে কুমিল্লা শহরের পাথরিয়াপাড়ায়।

সোমবার বিকেল ৪টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলকে (৫০) তাঁর কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তাঁর শরীরে মোট ৯টি গুলি লাগে। এ সময় তাঁর সহযোগী হরিপদ সাহাও গুলিতে নিহত হন। গুলিবিদ্ধ হন সেখানে উপস্থিত আরো অন্তত পাঁচজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত এই হামলা চালায়। এ সময় মসজিদে ঘোষণা দেওয়া হলে স্থানীয় লোকজন প্রতিরোধে এগিয়ে আসে।

তখন দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। আগের দিন রোববার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

জানা যায়, নিহত ওয়ার্ড কাউন্সিলর সোহেল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ছিলেন। একই সঙ্গে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তাঁকে এভাবে দিনের বেলা কার্যালয়ে ঢুকে হত্যা করার পর দুর্বৃত্তদের বীরদর্পে চলে যাওয়া থেকে স্পষ্টই বোঝা যায়, আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা দুর্বল এবং আমাদের জীবনের নিরাপত্তা কতটা নাজুক।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেছেন, পর পর দুইবার নির্বাচিত কাউন্সিলর সোহেল এলাকায় চলা মাদক কারবারের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। এ কারণে মাদক কারবারিরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে থাকতে পারে। এই মাদক কারবারও আমাদের আরেক বড় শঙ্কার কারণ।

এবার ইউপি নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষেও অন্যান্য সময়ের তুলনায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার অনেক বেশি হয়েছে বলে প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়। এ সময় শুধু গুলিতেই নিহত হন ২২ জন।

এমন পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সারা দেশে আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করা হয়। কিন্তু গত ৯ দিনে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মাত্র আটটি।

সূত্র বলছে, বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢুকছে। এর মধ্যে অনেক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও থাকছে। সম্প্রতি কাউন্টার টেররিজম ইউনিট ঢাকার যাত্রাবাড়ী থেকে পাঁচটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ৩০১ রাউন্ড গুলি উদ্ধার করেছে, যার মধ্যে একে-৪৭ রাইফেলের গুলিও রয়েছে।

একই সঙ্গে চারজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা অনেক দিন ধরেই ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে আসা অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। অপরাধ তৎপরতায় দেশে তৈরি আগ্নেয়াস্ত্রের ব্যবহারও বাড়ছে।

তাই অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আরো জোরদার করার কোনো বিকল্প নেই। কুমিল্লার কাউন্সিলর সোহেল হত্যাসহ সরকার সাম্প্রতিক সময়ের সব হত্যাকা-ের তদন্ত দ্রুত সমাপ্ত করবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ
Next: শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, আন্দোলনে অযাচিত হামলা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.