Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

মাস্টার্সে শিক্ষার্থী পাচ্ছে না রাবির প্রকৌশল অনুষদ

নিউজডেস্ক November 26, 2021

আলো ডেস্ক: প্রকৌশল অনুষদের বিভাগগুলোতে অনার্স শেষ করার পর মাস্টার্সে আগ্রহ কমছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের। অনুষদের পাঁচটি বিভাগেই কমেছে মাস্টার্স করার প্রবণতা।

ফলে প্রতি শিক্ষাবর্ষেই এই অনুষদের বিভাগগুলোতে মাস্টার্সে আসন ফাঁকা থাকছে। কোনো কোনো ব্যাচে মাস্টার্সে কোনো শিক্ষার্থীই পায়নি এমন বিভাগও আছে অনুষদটিতে। বিভাগগুলোর কর্তৃপক্ষ বলছে, গত ৪-৫ ধরে এর ধারাবাহিকতা চলে আসছিল। তবে করোনা মহামারির কারণে শিক্ষার্থীরা আগের চেয়েও বেশি চাকরিমুখী হয়ে উঠছে।

এটিকে ভালো দিক হিসেবে দেখতে চাইছে বিভাগগুলো। মাস্টার্সে শিক্ষার্থী না পাওয়াতে সবচেয়ে এগিয়ে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্সে কোনো শিক্ষার্থী পায়নি বিভাগটি। আর চলমান ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাত্র ১৯ শিক্ষার্থী বিভাগটিতে মাস্টার্স করছেন।

যেখানে থিসিস করছেন আটজন আর প্রজেক্ট করছেন ১১ জন। বিভাগটির সভাপতি অধ্যাপক ড. বিমল কুমার প্রামাণিক বলেন, অনার্স শেষ করেই আমাদের শিক্ষার্থীরা অনেকেই চাকরি পেয়ে যায়। এ ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণে এসব সার্টিফিকেটের চেয়ে কতটা সে কাজে দক্ষ বা যোগ্য এসব বিষয় দেখা হয়। ফলে শিক্ষার্থীরা চাকরিমুখী হচ্ছে। আবার অনেক শিক্ষার্থী বিদেশে গবেষণা বা উচ্চশিক্ষা নিতে চলে যায়।

ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৭-১৮ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১৯ জন করে শিক্ষার্থী থিসিস নিয়ে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। আর নন থিসিস গ্রুপে মাত্র দুইজন ভর্তি হয়েছিলেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে। যেখানে আসন সংখ্যা মোট ৫০। বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ খন্দকার বলেন, যেসব শিক্ষার্থী চাকরি পায়নি বা উচ্চতর শিক্ষা বা গবেষণায় যেতে চায় শুধুমাত্র তারাই মাস্টার্স করছে।

আবার কেউ কেউ চাকরি পাচ্ছে না, তাই সময় কাজে লাগাতে উচ্চতর ডিগ্রী নিয়ে রাখতে মাস্টার্সে ভর্তি হয়েছে। ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে ৭০ আসনের বিপরীতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন ৪৬ শিক্ষার্থী। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৬৫ শিক্ষার্থী, সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে থিসিস আর নন-থিসিস মিলিয়ে ৫৮ শিক্ষার্থী মাস্টার্সে ভর্তি হন বিভাগটিতে।

প্রকৌশল অনুষদে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী মাস্টার্স করে এই বিভাগটিতে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, মোট আসনের প্রায় ৫০ শতাংশেরও কম শিক্ষার্থী মাস্টার্স করে বিভাগটিতে।

তবে বিভাগটির সভাপতি ড. জি এম শফিউর রহমান বলেন, গবেষণা, উচ্চতর ডিগ্রী কিংবা বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে আগ্রহীরাই থাকছে মাস্টার্সে। অনেকে শিক্ষার্থীই বিদেশি বিশ্ববিদ্যালয়, বুয়েটে মাস্টার্স করছে।

দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পায় অনার্স শেষ করে। স্নাতক শেষ করা শিক্ষার্থীদের হাতে চাকরি দিতে পারছি, এটি আমাদের জন্য সুখবর।

প্রকৌশল শিক্ষার্থীদের মাস্টার্স করার এমন প্রবণতা সম্পর্কে জানতে চাইলে প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. একরামুল হামিদ বলেন, অনার্স শেষের পর শিক্ষার্থীরা চাকরি পেয়ে যান বলেই এ প্রবণতা বেশি। সিএসই ও আইসিই বিভাগের শিক্ষার্থীরা মাস্টার্সে কম ভর্তি হন।

Continue Reading

Previous: এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি: এফবিসিসিআই
Next: কোভিড: শনাক্ত কমলেও বাড়ল মৃত্যু

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.