রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় কলেক্টরেট খেরার মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক রাসেল আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতি. দায়িত্বে) কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের কমান্ড্যান্ট শফিকুল ইসলাম অনেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
