আলো স্পোর্টস : জোড়া রেকর্ড গড়লেন মুশফিক
দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে ফর্মহীন মুশফিকুর রহিম। যার কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এই ফরম্যাটটি থেকে বাদ পড়েন।
তবে টেস্ট ম্যাচে এসেই যেন পাল্টে গেলো মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের ব্যাট। দলের চরম বিপর্যয়ের মুখে লিটন দাসকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে গেলেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ রানে অপরাজিত আছেন মুশফিক। তবে এরইমধ্যে দুটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন দেশসেরা এই ব্যাটার।
একটি, দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক। অন্যটি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ রান। এতদিন বাংলাদেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তামিম ইকবাল। তার রান ২৬২০।
এরইমধ্যে সেটি ছাড়িয়ে গেছেন মুশফিক। অন্যদিকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এতদিন টেস্টে সবচেয়ে বেশি রান ছিল মুমিনুল হকের (১২০৩)। সেটিও ছড়িয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল।
