Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মজুরিবৈষম্য দূর করতে হবে

নিউজডেস্ক November 26, 2021

সম্পাদকীয়ঃ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চলছে যুগ যুগ ধরে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য অনেকটা দূর করা গেলেও নারী শ্রমিকরা এখনো মজুরিবৈষম্যের শিকার।

মজুরিবৈষম্যের কারণে নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।

টেকসই কৃষিব্যবস্থায় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হয়। বাংলাদেশে কৃষি খাতের সাফল্যের পেছনেও নারীদের বিশাল অবদান রয়েছে।

২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নারী-পুরুষের মজুরির হার অনুযায়ী নারীদের মজুরি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ‘কৃষিতে মজুরির হার’ শীর্ষক যে জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে উঠে এসেছে নারীদের মজুরিবৈষম্যের চিত্র। অথচ নারী কিংবা পুরুষ উভয়ের ক্ষেত্রেই কর্মঘণ্টা কিংবা কাজ একই, কিন্তু মজুরি মিলছে দুই রকম। শুধু নারী হওয়ায় পুরুষের চেয়ে কৃষিকাজে কম মজুরি মিলছে তাঁদের।

এটি মেনে নিয়েই জীবিকার তাগিদে কাজ করছেন নারী কৃষি শ্রমিকরা। ২০১৮ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের ৭১.৫ শতাংশ নারী কৃষিকাজে নিয়োজিত। নারী কৃষি শ্রমিকের সংখ্যা কোটি ছাড়িয়েছে। কৃষিকাজে জড়িত নারীদের প্রায় অর্ধেক ৪৫.৬ শতাংশ নারী বিনা মূল্যে শ্রম দেন।

সরকারের কৃষি তথ্য সার্ভিসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কৃষিতে নারীরা যে শ্রম দেন তার ৪৫.৬ শতাংশের ক্ষেত্রে তাঁরা কোনো পারিশ্রমিক পান না। আর বাকি ৫৪.৪ শতাংশের ক্ষেত্রে তাঁরা যে পারিশ্রমিক পান, তা বাজারমূল্যের চেয়ে কম। কৃষিপণ্য বাজারজাতের আগে প্রক্রিয়াকরণের যে ২২টি ধাপ রয়েছে, তার প্রায় ১৭টি ধাপে নারীর অংশগ্রহণ রয়েছে।

এটি স্পষ্ট যে, নারীর মজুরিবৈষম্য দূর করতে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। সমমজুরি সম্পর্কিত যেসব আইন কাগজে-কলমে রয়েছে, সেগুলো মাঠ পর্যায়ে যেন যথাযথভাবে প্রয়োগ করা হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।

আমাদের দেশের নারীদের শুধু কৃষি নয়, বরং দেশের আপামর অর্থনৈতিক খাতেই তাঁদের অনবদ্য অবদান রয়েছে। নারীরা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তাই যেকোনো মূল্যে তাঁদের মজুরিবৈষম্য দূর করতে হবে।

একজন নারী শ্রমিক পুরুষ শ্রমিকের মতোই সমান তালে কাজ করতে পারছেন। তাই সমাজের সাধারণ মানুষের মধ্যে নারী শ্রমিককে দুর্বল ভেবে কম মজুরি দেওয়ার যে প্রবণতা রয়েছে, তা দূর করতে হবে। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা সৃষ্টি। কাজেই, সরকার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকরি পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: লিটন-মুশফিক জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
Next: পদোন্নতি এবং সুযোগ-সুবিধায় বাড়ছে আন্তঃক্যাডার বৈষম্য

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.