Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়নে আরও উদ্যোগী হতে হবে

নিউজডেস্ক November 29, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশের মতো একটি ছোট, উন্নয়নশীল দেশের জন্য রোহিঙ্গা সংকট একটি জটিল সমস্যা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল।

সব প্রস্তুতি সম্পন্ন করে প্রত্যাবাসন শুরুর দিন-তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি হয়নি। এরপর প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে যায়। এর মধ্যে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়ে গেছে। তারা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয়। তাই শিগগির প্রত্যাবাসন শুরু করা যাবে এমন কোনো ইঙ্গিতও মিলছে না।

এদিকে কঠিন প্রহরা সত্ত্বেও আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পে রাখা যাচ্ছে না। নানাভাবে দেশের ভেতর ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, দুই লাখের বেশি রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে। ক্যাম্পে যারা আছে তাদেরও একটি বড় অংশ সংঘাত-সংঘর্ষ, খুনাখুনি, চুরি-ডাকাতি, মাদক ও অস্ত্র চোরাচালানসহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে।

জঙ্গি-সন্ত্রাসের সঙ্গেও অনেকের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা ক্রমেই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। এ অবস্থায় বাংলাদেশ ক্রমাগতভাবে বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে আসছে।

এদিকে মিয়ানমারের এখন বিরাজ করছে জান্তা সরকার। তারা কোনো কিছুকেই তোয়াক্কা করছে না। দেশের অভ্যন্তরেও তারা জনগণের ওপর চরম অত্যাচার-নিপীড়ন চালিয়ে যাচ্ছে।

এসব কারণে গত অক্টোবর মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের সম্মেলনে জান্তা সরকারের প্রধানকে যোগ দিতে দেওয়া হয়নি। এবার আসেম সম্মেলনেও জান্তা সরকারকে অংশ নিতে দেওয়া হয়নি। উভয় সংস্থার পক্ষ থেকেই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।

আমরা আশা করি, আসিয়ান ও আসেমের আহ্বান অনুযায়ী জান্তা সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এবং দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির শর্তগুলো মেনে চলতে সম্মত হবে।

বাংলাদেশের পক্ষ থেকেও মিয়ানমারকে নিয়মিত তাগাদা দিতে হবে। আসিয়ান, আসেম, এমনকি মিয়ানমারকেও বুঝতে হবে, অস্তিত্ব সংকটে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠী শুধু বাংলাদেশ বা মিয়ানমারের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই এক ভয়ানক হুমকি হয়ে উঠতে পারে।

অনেক বিশেষজ্ঞই রোহিঙ্গা সংকটকে আগুন নিয়ে খেলার শামিল বলে মনে করছেন। বাংলাদেশকে এ ব্যাপারে আরো উদ্যোগী হতে হবে। চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, মিয়ানমার যেন সেই চুক্তি দ্রুত বাস্তবায়ন করে সে জন্য আবারও চীনের ভূমিকা রাখা জরুরি হয়ে উঠেছে। কাজেই চীনের সঙ্গে আলোচনা জোরদার করতে বাংলাদেশ সরকার জরুরী পদক্ষেপ গ্রহণ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: সতর্ক হতে হবে করোনার নতুন ভেরিয়েন্ট সম্পর্কে
Next: সিরাজগঞ্জে নির্বাচনী দায়িত্ব পালনকালে এসআই’র মৃত্যু

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.