Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

যে কারণে টেস্ট দলে নাঈম?

নিউজডেস্ক December 2, 2021

আলো স্পোর্টস : যে কারণে টেস্ট দলে নাঈম?
পারফরম্যান্স ও পারিপার্শ্বিকতা, কোনো দিক থেকেই টেস্ট দলের কাছাকাছি ছিলেন না মোহাম্মদ নাঈম শেখ। সেই তিনিই এখন বাংলাদেশের টেস্ট দলের সদস্য।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দলে তার জায়গা পাওয়া জন্ম দিচ্ছে অনেক প্রশ্ন ও বিস্ময়ের। দল ঘোষণার পরদিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের কাছ থেকে জানা গেল নাঈমকে নেওয়ার কারণ।

প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এখনও পর্যন্ত মাত্র ৬টি ম্যাচ খেলেছেন নাঈম। ব্যাটিং গড় মোটে ১৬.৬৩। ফিফটির মুখ দেখেছেন মাত্র একবার। সবশেষ প্রথম শ্রেণির ম্যাচটি তিনি খেলেছেন ২১ মাস আগে।

সেই ম্যাচে দুই ইনিংসেই আউট হয়েছিলেন শূন্য রানে। সবশেষ প্রথম শ্রেণির ম্যাচের পর দীর্ঘ এই সময়ে মাত্র দুটি বড় দৈর্ঘ্যরে ম্যাচ তিনি খেলার সুযোগ পেয়েছেন।

পারফর্ম করতে পারেননি সেখানেও। গত বছরের ফেব্রুয়ারিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে আউট হন ১১ রানে।

এরপর এই বছরের শুরুতে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসে করেন ৪৫ ও শূন্য। এমন একজনের হুট করে দলে জায়গা পাওয়ায় আলোচনার ঝড় ওঠা স্বাভাবিক। দল ঘোষণার বিবৃতিতেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

প্রধান নির্বাচক বুধবার জানালেন নাঈমকে দলে নেওয়ার কারণ। “নাঈম আমাদের একটি সিস্টেমের মধ্যে আছে গত এক বছর বা আরও বেশি সময় ধরে।

বিশেষ করে, টিম ম্যানেজমেন্টের। ফাস্ট বোলিংয়ে সবাই সমস্যায় পড়েছে আমাদের। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি আমরা। তাদের চাহিদাৃএকটা টেস্ট ম্যাচ আছে আমাদের, ওকে চেষ্টা করে দেখতে পারি।

ওর ওপর বিশ্বাস আছে। সবাই তো হিমশিম খাচ্ছে।” “নাঈমের প্রথম শ্রেণির রেকর্ড ভালো না। তবে আমাদের এইচপির ক্রিকেটার, জাতীয় দলে খেলছে বেশ কিছুদিন ধরে।

সব মিলিয়ে একটা মনিটরিংয়ের মধ্যে ওকে রাখা হয়েছিল।”ওপেনার সাইফ হাসান টাইফয়েডে আক্রান্ত হওয়ায় মিরপুর টেস্টের জন্য বিবেচনার বাইরে চলে গেছেন।

স্কোয়াডে সাদমানের সঙ্গে ওপেনার বলতে এখন কেবল নাঈমই। তবে একাদশে তার জায়গা পাওয়ার নিশ্চয়তা নেই এতেই। তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে ওপেনার হিসেবেই বিবেচনা করা হচ্ছে বলে চট্টগ্রাম টেস্টের আগে জানিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। এ ছাড়া নাজমুল হোসেন শান্তকে তিন নম্বর থেকে ওপেনিংয়ে তুলে আনার ভাবনাও দলের আছে।

Continue Reading

Previous: ইএসপিএনের সেরা ফরোয়ার্ড মেসি
Next: এবার রশিদ খানকে ছাটাই করলো হায়দরাবাদ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

545597
Users Today : 1064
This Month : 124968
This Year : 517033
Total Users : 545597
Views Today : 5373
Total views : 1941677

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.