Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পাসপোর্ট ভোগান্তি দূর করতে হবে

নিউজডেস্ক December 7, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশ সরকারের সিংহভাগ আয় হলো রাজস্ব খাত। আর এই আয়ের বড় একটি অংশ আসে পাসপোর্ট থেকে। জানা যায়, প্রতিদিন গড়ে সারা দেশ থেকে ৩০ হাজার আবেদনকারী আবেদন করেন।

তাঁদের কাছ থেকে গড়ে পাঁচ হাজার টাকা করে ফি পাওয়া গেলে প্রতি মাসে ২২ কর্মদিবসে ৩০০ কোটি টাকার বেশি পাওয়া যায়। ২০১৭-১৮ অর্থবছরে সরকার রাজস্ব পেয়েছে এক হাজার ৬৯৫ কোটি দুই লাখ ৭৮ হাজার টাকা।

বিদেশে বাংলাদেশের জনশক্তির চাহিদা রয়েছে। বিদেশে গমনেচ্ছুদের ভিড় বাড়ছে পাসপোর্ট অফিসগুলোতে। অথচ পাসপোর্টের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে অসংখ্য মানুষকে। জানা যায়, প্রতি মাসে ছয় লাখ চাহিদার বিপরীতে চার লাখ পাসপোর্ট দিতে পারছে পাসপোর্ট অধিদপ্তর।

আর এর কারণটি হচ্ছে পর্যাপ্ত লোকবলের অভাব। প্রাপ্ত তথ্য বলছে, গত ৪৮ বছরে পাসপোর্ট ও ভিসা ইস্যুর বিষয়ে কাজ বেড়েছে ৩৯৪ গুণ। অফিসের সংখ্যা বেড়েছে ১৪ গুণ। জনবল বেড়েছে সাত গুণ।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বর্তমানে যে জনবল রয়েছে তার তিন গুণ প্রয়োজন। মন্ত্রণালয়ে লোকবল চেয়েছেন তাঁরা। আশা করছেন শিগগিরই পেয়ে যাবেন। এখন আবার সবাইকে দেওয়া হচ্ছে অত্যাধুনিক ই-পাসপোর্ট। কিন্তু বিদেশে অনেক মিশনে ই-পাসপোর্ট সরঞ্জাম বসেনি। ফলে এসব দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকরা ই-পাসপোর্টের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এটি বলার অপেক্ষা রাখে না যে, কয়েক বছর আগেও পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ ছিল। এর জন্য ১৮টি ধাপ পেরোতে হতো। আবেদনপ্রক্রিয়ার প্রতিটি ধাপে গ্রাহককে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির শিকার হতে হতো বলে অভিযোগ পাওয়া যেত।

এখন প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে। আগে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যও ছিল লক্ষণীয়। সেটা বন্ধ করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও এখনো তাদের উপস্থিতি দেখা যায়।

অধিদপ্তরের কর্মকর্তারাই বলছেন, ফি বাড়লেও ই-পাসপোর্ট চালু হওয়ার পর পাসপোর্টের চাহিদা বেড়েছে। স্বাভাবিকভাবেই আগামী দিনগুলোতে আরো অনেক বেশি রাজস্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এই খাতে।

আর সে কারণেই এদিকে নজর দেওয়া দরকার। দেশের ৮৭টি পাসপোর্ট অফিসে এখন দায়িত্ব পালন করছেন এক হাজার ১৮৪ জন কর্মী। অগ্রাধিকার ভিত্তিতে এই সংখ্যা বাড়ানো দরকার।

একই সঙ্গে পাসপোর্ট অফিসের সংখ্যা বাড়ানোর বিষয়টিও সরকারকে ভেবে দেখতে হবে। পাসপোর্টের চাহিদার বিষয়টি বিবেচনা করে সরকার দেশের প্রতিটি উপজেলায় অফিস করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: আত্মস্বার্থেই নদীকে বাঁচাতে হবে
Next: বন্ধ হচ্ছে না মানব পাচার, প্রতারণার নতুন কৌশল

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.