Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

লেভেলক্রসিং অরক্ষিত রাখা যাবে না

নিউজডেস্ক December 10, 2021

সম্পাদকীয়ঃ দেশের যোগাযোগ ব্যবস্থা দিনদিন উন্নত হচ্ছে। জনগণের যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে দেশে বাড়ছে রেলপথ। তার চেয়েও বেশি বাড়ছে সড়কপথ। সংগত কারণেই সড়ক ও রেলপথের ক্রসিং বা লেভেলক্রসিংয়ের সংখ্যাও বাড়ছে।

কিন্তু বেশির ভাগ লেভেলক্রসিংই অরক্ষিত। গেটম্যান নেই, প্রতিবন্ধক নেই। আবার যেখানে গেটম্যান আছে, সেখানেও দেখা যায় দায়িত্বে অবহেলা রয়েছে। এ কারণে সড়কের পাশাপাশি রেলপথেও বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। প্রকাশিত খবর থেকে জানা যায়, শনিবার সকালে চট্টগ্রামের খুলশি লেভেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে অটোরিকশা, টেম্পো ও হিউম্যান হলারের সংঘর্ষ হয়।

এতে একজন ট্রাফিক পুলিশ, একজন প্রকৌশলী ও একজন কলেজছাত্রের মৃত্যু হয়। গুরুতর আহত পাঁচজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনসংলগ্ন লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একজন ইজি বাইকচালকের মৃত্যু হয়।

সোমবার ভোররাতে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকের চালক ও হেলপার আগেই নেমে যাওয়ায় এখানে কেউ হতাহত হয়নি।

এতে কোন সন্দেহ নেই যে, সামনে গাড়ি আছে কী নেই, মানুষ আছে কী নেই, সেসব দেখে ট্রেন চালানো প্রায় অসম্ভব। সে জন্য লেভেলক্রসিংয়ে প্রতিবন্ধক ও গেটম্যান রাখা হয়। কিন্তু বিভিন্ন সময়ে প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়, সারা দেশে লেভেলক্রসিং রয়েছে দুই হাজার ৫৪১টি। এর মধ্যে যানবাহন নিয়ন্ত্রণের জন্য গেটম্যান আছে মাত্র ৩৭১টি লেভেলক্রসিংয়ে।

বাকি দুই হাজার ১৭০টি লেভেলক্রসিং অরক্ষিত বা সব সময় খোলা থাকে, যার মধ্যে ১০৪২টি লেভেলক্রসিং রেলওয়ের অনুমোদিত, বাকিগুলো অননুমোদিত।

কিন্তু যেগুলো অনুমোদিত, সেগুলোতেও নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই কেন? আর অননুমোদিত লেভেলক্রসিংয়ে যেসব দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে? কিছু লেভেলক্রসিংয়ে সাইনবোর্ড টাঙিয়ে বলা হয়েছে, ‘এখানে কোনো গেটম্যান নেই, পথচারী ও সকল যানবাহন চালক নিজ দায়িত্বে পারাপার করুন…।’

এতেই কি রেলওয়ের দায়িত্ব শেষ হয়ে যায়? গাড়িচালক ও পথচারীদেরও আরো বেশি দায়িত্বশীল হতে হবে। জানা যায়, খুলশি লেভেলক্রসিংয়ে ট্রেন আসতে দেখে একটি অটোরিকশা ও একটি টেম্পো আগে থেকেই দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে একটি হিউম্যান হলার এসে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা ও টেম্পোটি গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খায় এবং দুমড়েমুচড়ে যায়।

ঘটনার পরপরই হিউম্যান হলারের চালক পালিয়ে যায়। জানা যায়, এই চালক গাড়িটির আসল চালক ছিল না। আবার লেভেলক্রসিংয়ে প্রতিবন্ধক থাকলেও এক পাশ খোলা ছিল। এ কারণে গেটম্যানের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ উঠেছে। গেটম্যানও পলাতক রয়েছেন।

বাস্তব প্রয়োজনেই সরকার আরো বেশি লেভেলক্রসিং তৈরি করবে। সেগুলোর যথাযথ ব্যবস্থাপনা করতে হবে, এবং কোথাও কোনো লেভেলক্রসিং অপ্রয়োজনীয় মনে হলে তা বন্ধ করে দিবে এটাই কাম্য।

Continue Reading

Previous: এবারই প্রথম ২টি দিবা-রাত্রির টেস্ট একই সিরিজে
Next: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.