Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে

নিউজডেস্ক December 11, 2021

সম্পাদকীয়ঃ রাজধানীর ন’টি স্থানে একযোগে দুর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ও আলোচনা সভার মাধ্যমে ন’ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ পালন করছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু সাধারণ মানুষ যে দুর্নীতির অভিযোগ করতেন তা কমে গেছে।

সেই সাথে কমেছে দুর্নীতি দমন কমিশনের নিজস্ব অভিযানও। অন্যদিকে দুর্নীতির নতুন অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করার চেয়ে পুরনো অভিযোগ অনুসন্ধান তদন্ত ও অভিযোগ পত্র চূড়ান্ত করতেই এখন ব্যস্ত দুর্নীতি দমন কমিশন।

যদিও আলোচিত বেসিক ব্যাংক, হল মার্ক ও স্বাস্থ্য খাতের দুর্নীতি দমন কমিশনের তদন্ত বছরের পর বছর ঝুলে আছে। এক হিসেবে দেখা যায়, দুর্নীতি দমন কমিশনের হাতে মেয়াদোত্তীর্ণ অনুসন্ধান ও মামলার সংখ্যা ১ হাজার ৩২২টি। যা মোট অনুসন্ধান ও মামলার এক চতুর্থাংশ মাত্র।

চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১০ মাসে দুর্নীতি দমন কমিশনে মোট ১১ হাজার ৮২৮টি অভিযোগ জমা পড়েছে। অর্থাৎ মাসে জমা পড়েছে গড়ে ১ হাজার ১৮৩টি অভিযোগ। ২০২০ সালে জমা পড়া অভিযোগের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮৯ টি। মাসে গড়ে জমা পড়েছিল ১ হাজার ৫৪১টি অভিযোগ।

অন্যদিকে ২০২০ সালে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৮৭ টি অভিযান পরিচালনা করেছিল। আর চলতি বছর প্রথম ১০ মাসে করেছে ১১১টি। দুর্নীতি দমন কমিশনের বিধি অনুযায়ী; সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে অনুসন্ধান শেষ করার নিদেৃশনা রয়েছে। তবে যুক্তিসংগত কারণে আরো ৩০ দিন সময় নেয়া যেতে পারে। তদন্তের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা ১৮০ দিন।

তবে তা ৯০ দিন বাড়ানো যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন সেই নিয়মনীতি মানছে না। অবশ্য এজন্য লোক বলের সমস্যা থাকতে পারে। তাছাড়া বিগত দু’বছর করোনার কারণে সব ক্ষেত্রেই স্থবিরতা বিরাজ করেছে। কাজেই দুর্নীতি দমন কমিশনও এর বাইরে নয়।

দেশের উচ্চতর আদালত দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্তে বছরের পর বছর শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছ। এক মামলার পর্যবেক্ষণে আদালত বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ অনুসন্ধান ও তদন্ত শেষ করে অভিযুক্তকে বিচারের আওতায় আনা ও বিচারকাজ শেষ করে দুর্নীতি দমন কমিশনের সহায়তা করা উচিৎ। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই দুর্নীতি ও দুর্নীতি চর্চা নির্মূল হবে।

দেশে উন্নয়নের মাহা পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, মানুষের জীবন যাত্রার মান বাড়ছে। সেই সাথে দেশে দুর্নীতির মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হবার খবরও বাড়ছে। বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ।

পাচার হচ্ছে টাকা বিভিন্ন দেশে। কাজেই দেশে সুশাসনের মাধ্যমে দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে লাভের গুড় পিপড়ায় খায় প্রবাদের মতোই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে যাবে। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দুর্নীতি মুক্ত পরিবেশ। তাই দুর্নীতি দমন কমিশনকে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ তদন্ত করে সুষ্ঠ বিচারের আওতায় সংশ্লিষ্টদের এনে দেশে আইনে শাসন প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে।

শুধু দিবস পালন নয়, প্রতিদিনই সোচ্চার হতে হবে দুর্নীতির বিরুদ্ধে দেশ ও জাতির স্বার্থে। এজন্য দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে সোচ্চার হতে হবে। প্রতিজ্ঞা করতে হবে, নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিবো না। দুর্নীতিকে না বলুন।

Continue Reading

Previous: নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে বাংলাদেশ ক্রিকেট দল
Next: গৃহনির্মাণ প্রকল্পকে দুর্নীতিমুক্ত করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.