Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ওমিক্রনে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

নিউজডেস্ক December 27, 2021

আ লো আ ন্ত র্জা তি ক ডে স্ক: ওমিক্রনে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে ওমিক্রনে মৃত্যুর এ খবর জানা গেল।

গতকাল সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার ওমিক্রনে আক্রান্ত অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি মারা যান। তার বয়স আনুমানিক ৮০ বছর। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। প্রায় দুই বছর অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে দফায় দফায় বিধিনিষেধ দেওয়া হয়। মাঝে সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল।

কিন্তু এ সময়ে ওমিক্রনে মৃত্যুর সংবাদে আবারো বিধিনিষেধের শঙ্কা। অস্ট্রেলিয়ার এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছিল। কোয়ারেন্টিনের শর্ত ছাড়াই বিদেশ থেকে অস্ট্রেলিয়ানরা ফিরতে শুরু করেছিলেন। এর মধ্যে দেশজুড়ে ওমিক্রনের বিস্তারে অস্ট্রেলিয়ায় মহামারি এই ভাইরাসে শনাক্ত আগের সব রেকর্ড ভেঙেছে। ওমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ অবশ্য তেমন বিস্তারিত কিছু জানায়নি।

শুধু জানানো হয়েছে যে প্রবীণদের একটি কেয়ার সেন্টার থেকে ওই ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হন। পরে সিডনির একটি হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দা। নিউ সাউথ ওয়েলসের মহামারিবিদ ক্রিস্টিন সেলভে সরকারি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ওই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের উদ্বেগজনক ধরন ওমিক্রন যুক্ত।’ এর আগে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে ওমিক্রনে মৃত্যু হয়েছে কয়েকজনের। এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। যুক্তরাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি, যাদের মধ্যে ওমিক্রনে সংক্রমিত ২৩ হাজার ৭০০।

অন্যদিকে, ভারতের মধ্যপ্রদেশে ও হিমাচলেও ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। সংক্রমণ বাড়তে থাকায় কর্ণাটক রাজ্যে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এদিকে নতুন বছরকে সামনে রেখে বিশ্বজুড়ে আরও দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ২ হাজার ৯৮৫ জন।

অন্যদিকে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন। এর আগে গত রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৩ হাজার ৯০৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ৮১ হাজার ৯১১। এর আগের দিন গত শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৫ হাজার ৪৯৪ জন।

অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৮ লাখ ৯ হাজার ৩৭৫ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩ লাখ ১৫ হাজার ৮৮২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ১৬ হাজার ২৭৩ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩ লাখ ৪৪ হাজার ২৫৬ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে।

তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪৮৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৮৫৭ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৯২ হাজার ২০ জন। মারা গেছেন ৩ লাখ ৪ হাজার ২১৮ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Continue Reading

Previous: কলকাতায় বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র, মিলছে সুফল
Next: রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের মেয়েদের কাছে হারল মালদ্বীপ

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.