Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

একই দিনে বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

নিউজডেস্ক December 27, 2021

আলো ডেস্ক: নওগাঁয় বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ একই দিনে একই সময় জনসভা করায় ঘোষণা দেওয়ায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এদিকে, কর্মসূচি বানচাল করতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিস্থলে ছাত্রলীগ, যুবলীগ পাল্টা কর্মসূচি ঘোষণা এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

বিএনপির সংবাদ সম্মেলনে গতকাল সোমবার বেলা ১২টায় এক লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে ২৮ ডিসেম্বর দুপুর ২টায় বিএনপিনেত্রী বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নওজোয়ান মাঠে এক জনসভার ডাক দেয়। এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় অনুমতি চেয়ে প্রস্তুতি নেয়।

পরবর্তীতে ওই দিন একই সময়ে আওয়ামী যুবলীগ বিজয়ের সুবর্ণজয়ন্তী পালনের কর্মসূচি ঘোষণা করে। বিএনপি পরর্তীতে শহরের এটিম মাঠে তাদের কর্মসূচি স্থানান্তর করে ঘোষণা দিলে ছাত্রলীগ সেখানে প্রতিবাদ সমাবেশ নামের আরেক কর্মসূচি ঘোষণা করে। এর ফলে বিএনপির কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপির কর্মসূচিকে বানচাল করার লক্ষ্যে প্রতিহিংসা চরিতার্থ করতে নির্লজ্জ ফ্যাসিবাদী আচরণের পরিচয় দিয়েছে আওয়ামী লীগ। এটি সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।’ এটিকে আগামী দিনের নওগাঁর রাজনীতিতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের জন্য নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন হাফিজ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি পূর্বঘোষিত কর্মসূচি যথাস্থানে শান্তিপূর্ণভাবে পালন করবে। এতে কোনো অপ্রীতিকর অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন দায়ী থাকবে।

আইনশৃঙ্খলাজনিত কোনো অবনতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি তার দায়ভার নিবে না। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট, এ জেড এম রফিকুল আলম রফিক, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা ওরফে ভিপি রানাসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, এমন পরিস্থিতিতে স্থানীয় আইনশৃঙ্খলা স্থিতিশীল ঠিক রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁর পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এ আদেশ গতকাল সোমবার বেলা ৩টা থেকে ২৯ ডিসেম্বর বুধবার বেলা ৩টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও দলবদ্ধ যেকোনো কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Continue Reading

Previous: টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন
Next: ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিরুদ্ধে রায় ৯ জানুয়ারি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.