রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুশূন্য ছিল এই ইউনিট। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন চারজন করোনা রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন একজন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২৮ জন।
আগের দিন রোববার জেলার ১৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ছয়জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৪ দশমিক ২০ শতাংশ।
