Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

আসছে নির্মাতা শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’

নিউজডেস্ক December 28, 2021

আ লো বি নো দ ন: আসছে নির্মাতা শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’
২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে নির্মাতা শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আজব কারখানা’। উৎসবের ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে এটি।

২০২২ সালের ৭-১৪ জানুয়ারি কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে উপমহাদেশের সম্মানজনক এই উৎসব। এর পরপরই ‘আজব কারখানা’ বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে ১৫-২৩ জানুয়ারি, ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে। এর আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি। জানা যায়, ২০১৬-১৭ সালের বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে এ ছবি।

এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে আছেন ঢাকাই র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি। এক ভিডিও বার্তায় পরমব্রত বলেন, ‘২০১৯ ও ২০২০ সাল মিলিয়ে এর কাজটি করেছিলাম। করতে গিয়ে দেখেছি, বাংলাদেশের লোকায়ত গান-বাজনার সম্ভার।

তার সঙ্গে সম্যক পরিচয় আমার হয়েছে। এটা আমার জন্য বিশেষ পাওয়া। ছবিটি কলকাতা ও ঢাকা আন্তর্জাতিক উৎসবে আগামী মাসেই প্রদর্শিত হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সিনেমাটি দেখবেন।’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান।

এতে আরও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পণ, মাইমুনা মমো ও মাহরিন মান্য। নির্মাতা শবনম ফেরদৌসী জানান, ‘আজব কারখানা’ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে।

ছবিটিতে ৫টি মৌলিক গান রয়েছে। এতে প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপায়ণ করা হয়েছে।

এগুলোর সংগীতায়োজন করেছে ব্যান্ড ভাইকিং এবং শিল্পী লাবিক কামাল গৌরব। ছবিটির সংগীত পরিচালনা করেছেন গৌরব নিজেই। প্রায় ৪০টিরও অধিক প্রামাণ্যচিত্রের নির্মাতা শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’ ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং পেয়েছে একাধিক পুরস্কার। ‘আজব কারখানা’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

Continue Reading

Previous: ৯ দিনে আয় ছাড়ালো ১ বিলিয়ন ডলার
Next: চটেছেন সুপারস্টার শাকিব খান

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.