Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

করোনার মুখে খাওয়া ওষুধ ব্যবহারের অনুমোদন দিলো ভারত

নিউজডেস্ক December 28, 2021

আ লো আ ন্ত র্জা তি ক ডে স্ক: করোনার মুখে খাওয়া ওষুধ ব্যবহারের অনুমোদন দিলো ভারত
ভারতে আরও দুটি ভ্যাকসিন এবং করোনা আক্রান্ত রোগীদের বিশেষ ক্ষেত্রে ব্যবহারের জন্য মুখে খাওয়া পিল মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদন দেওয়া ওই দুটি ভ্যাকসিন হলো কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্স। স্থানীয় সময় গত সোমবার দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এ ছাদপত্র দেয়।

খবর এনডিটিভির। ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এক টুইট বার্তায় জানান, কোরবেভ্যাক্স ভারতের প্রথম নিজস্ব তৈরি আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। হায়দরাবাদভিত্তিক বায়োলজিক্যাল ফার্ম-ই এটি তৈরি করছে।

ভারতের তৈরি এটি তৃতীয় ভ্যাকসিন। এর আগে করোনা প্রতিরোধে ভারতের তৈরি করা আরও দুটি ভ্যাকসিন হলো ভারত-বায়োটেকের কোভ্যাক্সিন এবং সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অ্যান্টি-ভাইরাল মলনুপিরাভির ভারতে ১৩টি কোম্পানির সমন্বয়ে তৈরি করা হবে। শুধু বয়স্ক রোগীদের বিশেষ ক্ষেত্রে ব্যবহার হবে এটি।

এর আগে যুক্তরাষ্ট্র মলনুপিরাভির ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়। এখন পর্যন্ত ভারতে আটটি করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হলো। অনুমোদন পাওয়া টিকাগুলো হলো কোভিশিল্ড, কোভ্যাক্সিন, জিকোভি-ডি, স্পুতনিক ভি, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কোরবেভ্যাক্স এবং কোভোভ্যাক্স।

আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে হেলথকেয়ার, ফ্রন্টলাইনার এবং ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেবে বলে জানা গেছে। এ ছাড়া দেশটিতে আগামী ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায়, আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৩৩৩ জন। করোনায় দেশটিতে মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। তবে করোনার নতুন ধরন ওমিক্রন অন্যান্য দেশের মতো ভারতেও শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কয়েকশ মানুষ। ওমিক্রন মোকাবিলায় নববর্ষ উদযাপনে সমাগম ঠেকাতে দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যে রাতে জারি করা হয়েছে কারফিউ।

Continue Reading

Previous: ওমিক্রন: দুই দিনে সাড়ে ৩ হাজার ফ্লাইট বাতিল
Next: অ্যাশেজ টেস্টের তৃতীয় ম্যাচে ইংনিংস ব্যবধানে হারলো ইংল্যান্ড

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.