রা জ শা হী র আ লোঃ – লালপুর প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নাটোরের লালপুর উপজেলায় ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে চারটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সাতপুকুরিয়া, কুজিপুকুর,পাটিকাবাড়ী সহ ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামের রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী,
বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, এবি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম,ওয়ালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী,
গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম , লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক,
আওয়ামীলীগের নেতা রমজান আলী প্রমুখ। সোমবার বিকেলে উপজেলার ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেয়ান(র:) মাজার শরীফ এর ঈদগাহ ময়দানের পাকাকরণ কাজের উদ্বোধন করে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
