Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে ১ বছরে ১০৩ মামলার নিষ্পত্তি করল ব্লাস্ট

নিউজডেস্ক December 29, 2021

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
অসচ্ছল মানুষদের বিনামূল্যে আইন সহায়তা দেওয়া বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রজশাহীতে উপকারপ্রার্থীর পক্ষে এক বছরে ১০৩টি মামলার নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে।

এর পাশাপাশি পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন মামলায় ২৩ লাখ ৬৬ হাজার টাকা আদায় করেছে। যা সরকারিভাবে আদালতের মাধ্যমে এক বছরে আদায় করা অর্থেরও অনেক বেশি।

এক মতবিনিময় সভায় ব্লাস্টের পক্ষ থেকে তাদের এক বছরের কার্যক্রম তুলে ধরে এই তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, কোভিড পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় সাতমাস বন্ধ ছিল। লকডাউন উঠে যাওয়ার পর মাত্র পাঁচ মাস কার্যক্রম চলেছে। এরপরও জানুয়ারি থেকে সর্বশেষ গত ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা কার্যক্রমের পরিসংখ্যান টানার চেষ্টা করা হয়েছে।

এ সময় জানানো হয়, বিনামূল্যে ব্লাস্টের আইন সহায়তা নিতে এসে ৫৯টি মামলার রায় উপকারপ্রার্থীর পক্ষে গেছে এবং মাত্র ১৩টি মামলার রায় বিপক্ষে গেছে। এছাড়া আদালতের বাইরে পারিবারিকভাবে আপোষ করা হয়েছে ২০টি মামলা। আর উপকারপ্রার্থীর অনুপস্থিতির কারণে ১১টি মামলা খারিজ করে দিয়েছে আদালত। এই ক্ষেত্রে ব্লাস্টের পক্ষ থেকে উপকারপ্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

দেখা গেছে, উপকারভোগের পর প্রার্থীরা ব্লাস্টের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তারা তখন নিজেরাই আপোষ করে নেন এবং আদালতমুখী হন না। নিজের ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন করে ফেলেন। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তাদের আর অবস্থান নিশ্চিত করা যায় না। ফলে আদালতে গড় অনুপস্থিতির জন্য মামালা খারিজ হয়ে যায়।

মতবিনিময় সভায় আইনজীবী, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা প্রতিনিধি, এনজিও কর্মী সমাজসেবী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট রাজশাহী ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আব্দুস সামাদ।

মূল বক্তব্য উপস্থাপন করেন- ব্লাস্টের রাজশাহী ইউনিটের এখন কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম। বক্তব্য দেন মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট দিল সেতারা চুনি, বন্ধু সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটির মিডিয়া ফেলো শরীফ সুমন, সিসিভিওর সমন্বয়কারী আরিফ কামাল ইথার, রাজশাহী হাই-কেয়ারের সদস্য সচিব শাহনাজ বেগম, রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈন প্রমূখ।

Continue Reading

Previous: করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৯৭
Next: সবার প্রতি সুবিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.